সায়ন সেনগুপ্ত, কলকাতা: ঘরের মাঠে পাঞ্জাবকে পরাজিত করার পর গত ১৯শে এপ্রিল অ্যাওয়ে ম্যাচে জয় পেয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে হুয়ান পেদ্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেডকে একটি গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছিল সার্জিও লোবেরার মোহনবাগান। যারফলে বাকিদের পিছনে ফেলে পয়েন্ট টেবিলে অনেকটাই এগিয়ে এসেছে মেরিনার্সরা। বর্তমানে ৯ ম্যাচ খেলে ২০ পয়েন্ট রয়েছে তাঁদের ঝুলিতে। আগামী ৯ই মে পরবর্তী ম্যাচ। তার আগে বেশ কিছুটা সময় রয়েছে দলের ফুটবলারদের কাছে।
আরও পড়ুন: দুরন্ত কামব্যাকে দিল্লিকে রুখল মহামেডান, টানা ড্রয়ে চাপ বাড়ছে
কাজেই সাময়িক ছুটি ছিল দলের অনুশীলনে। তারপর গত সোমবার থেকে ফের প্রস্তুতি শুরু করে গোটা দল। যেখানে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল দলের প্রায় সকল ফুটবলারদের। তবে বিরতি থাকলেও ফিজিক্যাল ফিটনেসের দিকে নজর রেখেছিলেন সকলেই। তারপর সপ্তাহের প্রথম দিন কোচের নির্দেশ মেনেই অনুশীলনে এসেছিলেন ফুটবলাররা। যেখানে ফিজিক্যাল ফিটনেসের পাশাপাশি স্ট্রেচিং এবং সিচুয়েশন প্র্যাকটিসে নজর দিতে দেখা যায় সকলকে। তবে দলের দুই তারকা ফুটবলের তথা আলবার্তো রদ্রিগেজ এবং আপুইয়ার দিকে বিশেষ নজর ছিল সকলের।
আরও পড়ুন: রোহিতের প্রত্যাবর্তনে ঘুরবে ভাগ্য? প্লে-অফ স্বপ্নে ভরসা মুম্বই ইন্ডিয়ান্সের
চোট সমস্যা থাকায় আসন্ন ম্যাচে আদৌ তারা মাঠে নামবেন কিনা সেটা এখনও স্পষ্ট হয়নি। তবে সময়ের সাথে সাথে ম্যাচফিট হয়ে উঠছেন বাগানের এই দুই অস্ত্র। সোমবারের অনুশীলনে অধিকাংশ সময় আপুইয়া সাইট লাইনে থাকলেও তাকে নিয়ে প্রত্যাশা থাকবে সকলের। তবে গোয়া ম্যাচ যে সহজ হবে না সেটা ভালো মতোই বুঝতে পারছেন লোবেরা। বিশেষ করে মুম্বাই সিটি এফসির মতো শক্তিশালী দলকে পরাজিত করার পর এখন যথেষ্ট আত্মবিশ্বাসী মানোলোর ছেলেরা।




















