Mohun Bagan Day: প্রকাশিত হতে চলেছে সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী

সবুজ-মেরুন সমর্থকদের মনের মনিকোঠায় সর্বদা একটি বিরাট স্থান করে থাকে ২৯ জুলাই (Mohun Bagan Day)। যেটি কলকাতা ময়দানে মোহনবাগান দিবস হিসেবে অধিক প্রচলিত।

By Rana Das

Published:

Follow Us
Subrata Bhattacharya's Autobiography

সবুজ-মেরুন সমর্থকদের মনের মনিকোঠায় সর্বদা একটি বিরাট স্থান করে থাকে ২৯ জুলাই (Mohun Bagan Day)। যেটি কলকাতা ময়দানে মোহনবাগান দিবস হিসেবে অধিক প্রচলিত। গৌরবময় ইতিহাসের স্মৃতিচারন পাশাপাশি বিবিধ অনুষ্ঠানের মাধ্যমে এদিন মেতে ওঠে ময়দানের এই প্রধান ক্লাব। গত কয়েক বছরে ধরে যা নিয়ে উন্মাদনা চরমে উঠেছে বাগান সমর্থকদের কাছে। তবে এবার থাকছে একের পর এক চমক।

অন্যান্য বছর গুলিতে কেবল এই একটা দিন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ক্লাব তাঁবু সরগরম হয়ে উঠলেও এবার বদল আসছে সেই নিয়মে। যারফলে, আগামী ২৯ জুলাইয়ের পাশাপাশি ৩০ জুলাই অর্থাৎ দুইদিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন থাকছে ক্লাব তাঁবুতে। গত কয়েকদিন আগে ঠিক এমনটাই শোনা গিয়েছিল বাগান সচিব দেবাশীষ দত্তের তরফ থেকে। তবে এবার সেখানে ও থাকছে ট্যুইস্ট।

   

বিশেষ সূত্র মারফত খবর, আগামী ২৯ শে জুলাই অর্থাৎ মোহনবাগান দিবসে সবুজ-মেরুন তাঁবু থেকে প্রকাশিত হতে চলেছে ক্লাবের কিংবদন্তী ফুটবলার সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী। যার নাম দিয়েছেন “ষোল আনা বাবলু”। প্রায় ১৬ বছর সবুজ-মেরুন জার্সিতে মাঠ কাঁপিয়েছেন সুব্রত ভট্টাচার্য। একটা সময় মোহনবাগান দলের অধিনায়ক হিসেবে ও দেখা গিয়েছিল এই ফুটবলার কে। পরবর্তীতে ইস্টবেঙ্গল দলের তরফ থেকে লোভনীয় প্রস্তাব দেওয়া হলেও সবুজ-মেরুন জার্সি ছেড়ে কখনো ই খেলেননি অন্যকোনো ফুটবল দলে।

পরবর্তীতে খেলোয়াড় হিসেবে অবসর নিলেও কোচিং ক্যারিয়ার শুরু করেন এই তারকা। মোহনবাগানের পাশাপাশি ইস্টবেঙ্গল ও চিরাগ ইউনাইটেড এর মতো দলের হয়ে ও দায়িত্ব সামলেছেন তিনি। সেই সমস্ত কিছুই নিজের কলমে তুলে ধরেছেন মোহনবাগানের রত্ন। এবার তাই সেই আত্মজীবনী প্রকাশের অপেক্ষায় সকলে। যতদূর জানা গিয়েছে, দীপ প্রকাশনীর তরফ থেকে প্রকাশিত হতে চলেছে তার এই আত্মজীবনী। সেই নিয়েই আজ বাগান কর্তাদের সঙ্গে বিশেষ আলোচনা চালান এই প্রাক্তন ফুটবলার।

এছাড়াও, এবারের অনুষ্ঠান নিয়ে বিশেষ পরিকল্পনা থাকছে ক্লাব কর্তাদের। যতদূর জানা গিয়েছে, আগামী ২৯ জুলাই অর্থাৎ প্রথম দিন ক্লাবের মাঠে অনুষ্ঠিত হবে প্রাক্তনীদের একটি ফুটবল ম্যাচ। তারপর পরেরদিন অনুষ্ঠানের পরিকল্পনা হিসেবে থাকছে বিশিষ্ট ব্যক্তিবর্গদের পুরষ্কার প্রদানের পাশাপাশি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেইমতো চলছে সমস্ত প্রস্তুতি।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google