আইলিগ মাতানো এই দুই তারকা ফুটবলার’কে দলে পেতে চাইছে মহমেডান স্পোর্টিং ক্লাব

আর একটি ম‍্যাচ জিতলে প্রথম বারের মতো আইলিগ জয়ের স্বাদ পেতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan Sporting Club)৷ এরমধ্যে আগামী মরশুম দলকে আরও শক্তিশালী করে তোলার কাজে মন ...

By Rana Das

Published:

Follow Us
Mohammedan Sporting Club

আর একটি ম‍্যাচ জিতলে প্রথম বারের মতো আইলিগ জয়ের স্বাদ পেতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan Sporting Club)৷ এরমধ্যে আগামী মরশুম দলকে আরও শক্তিশালী করে তোলার কাজে মন দিয়েছে সাদা কালো ব্রিগেড।

শোনা যাচ্ছে এমরশুমে সাদা কালো ব্রিগেডের হয়ে নজরকাড়া দুই ফুটবলার লালরোমাউইয়া এবং ফাল্গুনী সিং’কে দলে পেতে চাইছে মহামেডান।চলতি আইলিগে এই দুই ফুটবলারের পারফরম্যান্স নজর কেড়েছে সাদা কালো’র কর্তাদের।ইতিমধ্যে তাদের তরফে নাকি প্রাথমিক কথাবার্তা’ও সেরে ফেলা হয়েছে।

   

চলতি আইলিগে শ্রীনিধি ডেকানের হয়ে খেলছেন মিজোরামের মিডফিল্ডার লালরোমাউইয়া।সম্প্রতি গোকুলাম কেরেলা এফসি’র বিরুদ্ধে হ‍্যাটট্রিক করেছিলেন তিনি।মাঝমাঠ’টা দারুণ সামাল দেন,তবে তার বর্তমান ক্লাবের সাথে চুক্তি ২০২৩ অবধি,তাই তাকে নিতে হলে ট্রান্সফার ফি দিতে হবে মহামেডান’কে।এক’ই দলের হয়ে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে দারুণ খেলছেন ফাল্গুনী,তবে তিনি’ও ২০২৩ অবধি চুক্তিবদ্ধ, তাই তাকে নিতে হলেও মহামেডান’কে ট্রান্সফার ফি দিতে হবে।এক্ষেত্রে মিটতে পারে মহামেডানের ডিফেন্সিভ মিডফিল্ডে জারি থাকা সমস্যা।

১৪  মে যুবভারতীতে চলতি আইলিগে শেষ ম‍্যাচ খেলবে মহামেডান,গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে ম‍্যাচে জিতলেই চ‍্যাম্পিয়ান হওয়ার সুযোগ হাতছানি দিচ্ছে সাদা কালো ব্রিগেডের, তবে ড্র করলে গোকুলাম চ‍্যাম্পিয়ান হবে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google