Mohammedan SC : রাজস্থানকে হারিয়ে শীর্ষে উঠে এল মহামেডান

মহামেডান স্পোর্টিং (Mohammedan SC) জিতছে, কিন্তু অবদান নেই মার্কাস জোসেফের! এরকম ঘটনা সচরাচর দেখা যায় না। বুধবার আই লিগে (I League) এরকমই এক বিরল দৃশ্যের সাক্ষী থাকলেন মহামেডান ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

মহামেডান স্পোর্টিং (Mohammedan SC) জিতছে, কিন্তু অবদান নেই মার্কাস জোসেফের! এরকম ঘটনা সচরাচর দেখা যায় না। বুধবার আই লিগে (I League) এরকমই এক বিরল দৃশ্যের সাক্ষী থাকলেন মহামেডান স্পোর্টিংয়ের সমর্থকরা।

কল্যাণী স্টেডিয়ামে আই লিগের ম্যাচে রাজস্থান ইউনাইটেড এফসিকে ২-১ গোলে হারাল মহামেডান স্পোর্টিং। ম্যাচের ১৭ মিনিটে ব্রেন্ডনের পাস থেকে আজহারউদ্দিন মল্লিকের গোলে লিড নেয় সাদা-কালো ব্রিগেড। প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করে ফেলে আন্দ্রে চেরনিশভের দল। ৪১ মিনিটের মাথায় একক দক্ষতায় গোল করেন নিকোলা স্টোজানোভিচ।

   

দ্বিতীয়ার্ধেও দাপট বজায় রাখে মহামেডান। কিন্তু আর গোলের দেখা পায়নি তারা। উলটে ম্যাচের ৭০ মিনিটে একটি গোল হজম করে ময়দানের তৃতীয় প্রধান। ফ্রিকিক থেকে চোখধাঁধানো গোল করেন ওমর র‍্যামোস। এই জয়ের ফলে নয় ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে গোকুলাম কেরালাকে টপকে ফের লিগ তালিকার শীর্ষে উঠে এল মহামেডান।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google