কলকাতা: আন্তর্জাতিক বিরতির পর ফের মাঠে নামছে মহামেডান এসসি (Mohammedan SC)। আজ (৩ এপ্রিল) দিল্লির জওহরলাল স্টেডিয়ামে পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলবে সাদা কালো-ব্রিগেড। পাঞ্জাবের গুরু নানক স্টেডিয়ামে সন্ধ্যে ৭:৩০ মিনিটে শুরু হবে এই প্রতিদ্বন্দ্বিতা।
গত ম্যাচে ইস্টবেঙ্গল এফসি-র কাছে মহামেডান ৭-০ ব্যবধানে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল। ইস্টবেঙ্গলের থেকে ৭ টি গোল খাওয়া, তাদের ভঙ্গুর মানসিকতা ও দুর্বল স্ট্র্যাটেজির প্রমাণ দেয়। তাই মহামেডান এসসি ইন্ডিয়ান সুপার লিগের ২০২৫-২৬ মরশুমে তাদের প্রথম জয়টি নিশ্চিত করতে চাইবে।
অন্যদিকে গত ম্যাচে টাস্কার্স’-কে ৩-১ ব্যবধানে পরাজিত করেছিল পাঞ্জাব এফসির। এছাড়া তারা টানা গত চার ম্যাচে অপরাজিত। যার সুবাদে পয়েন্ট তালিকায় তারা ৮ পয়েন্টে বর্তমানে সপ্তম স্থানে অবস্থান করছে। আর মহামেডানের অবস্থান টেবলের একদম নীচে। তাই তাদের বিরুদ্ধে পঞ্চম ম্যাচটি জিততে চাইবে পাঞ্জাব।
শুরুরটা পাঞ্জাব এফসি-র কিছুটা মন্থর গতির। এরপর ধীরে ধীরে নিজেদের ছন্দে ফিরতে শুরু করে। আক্রমণে তারা আরও ভালো সুযোগ তৈরি করছে এবং রক্ষণেও যথেষ্ট নিয়ন্ত্রিত দেখাচ্ছে। পাঞ্জাব এফসির এই মোমেন্টাম সাদা কালো ব্রিগেডের পরাজয়ের কারণ হতে পারে।
পাঞ্জাবের সম্ভাব্য স্কোয়াড:
আরশদীপ সিং (গোলকিপার), মুহম্মদ উভাইস, পাবলো, বিজয় ভার্গিস, লুংডিম, নিখিল প্রভু, রিকি শাবোং, দানি রামিরেজ, ম্যাঙ্গলেনথাং কিপগেন, বেদে ওসুজি, সুংগুসি এফিয়ং।
মহামেডানের সম্ভাব্য স্কোয়াড:
শুভজিৎ ভট্টাচার্য (গোলকিপার), হীরা মন্ডল, গৌরব বোরা, পুখরামবাম মেইতি, সাজাদ প্যারে, অমরজিৎ সিং, লালরেমসাঙ্গা ফানাই, মহীতোষ রায়, তাংভা রাগুই, মাকান ছোট, ফারদিন আলী মোল্লা




















