ISL 2026: ইন্টার কাশীর বিরুদ্ধে প্রথম জয়ের উদ্দেশ্যে মাঠে নামবে মহামেডান

ইন্টার কাশীর মরসুমের শুরুটা হয় প্রথম তিনটি ম্যাচে দুটি ড্র ও একটি জয় দিয়ে। এরপর গ্রাফ পড়তে থাকে। মুম্বাই সিটি, বেঙ্গালুরু এফসি এবং জামশেদপুর এফসির বিপক্ষে টানা তিনটি ম্যাচ হেরে ছন্দ হারিয়ে ফেলে হাবাসের ছেলেরা। তবে গত ম্যাচে হাবাস একটু স্ট্র্যাটেজি বদল করেন।

By Sandipa Nandy

Published:

Follow Us
mohammedan-sc-vs-inter-kashi-isl-match-preview-first-win

কলকাতা: রবিবার ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2026) মহামেডান এসসির বিপক্ষে নামবে ইন্টার কাশী। কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে মরসুমের বহু প্রতীক্ষিত জয়টা আজ তুলতে চাইবে মহামেডান। অন্যদিকে জয়ের ধারা বজায় রাখতে মাঠে নামবে হাবাসের দল। ম্যাচ শুরু বিকেল ৫টায়।

ইন্টার কাশীর মরসুমের শুরুটা হয় প্রথম তিনটি ম্যাচে দুটি ড্র ও একটি জয় দিয়ে। এরপর গ্রাফ পড়তে থাকে। মুম্বাই সিটি, বেঙ্গালুরু এফসি এবং জামশেদপুর এফসির বিপক্ষে টানা তিনটি ম্যাচ হেরে ছন্দ হারিয়ে ফেলে হাবাসের ছেলেরা। তবে গত ম্যাচে হাবাস একটু স্ট্র্যাটেজি বদল করেন। পাঁচজন থাকেলও মাত্র দুজন বিদেশি ফুটবলারদের খেলান। তাতেই চেন্নাইয়িন-এর বিরুদ্ধে জয়ের রাস্তা খুঁজে পান। এখন মহামেডানের বিপক্ষে নিজেদের ধারাবাহিক জয়ের রাস্তা প্রস্তুত করতে চাইবেন হাবাস।

   

উল্টোদিকে চিন্তিত মহামেডান কোচ মেহরাজউদ্দিন ওয়াদু। গত ৬ ম্যাচের একটিতেও জয় নেই। শুধু তাই নয় টানা ৬ ম্যাচেই পরাজিত সাদা কালো বাহিনী। মহামেডান ভালো প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষে হেরে যায়। গোল করার ক্ষমতা ওয়াদুর ছেলেদের আছে। তবে গোটা ম্যাচে মনোযোগের অভাব দেখা যায়। সেকারণেই মোহনবাগান ও ইস্টবেঙ্গলের বিপক্ষে বাজে ভাবে হারতে হয়েছে তাদের।

এই মুহূর্তে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নবম স্থানে রয়েছে ইন্টার কাশী। অন্যদিকে এখনো কোনো পয়েন্ট সংগ্রহ না করে টেবিলে সবার নীচে মহামেডান এসসি। রেকর্ড অনুযায়ী, মোট ৩বার একে অপরের বিরোধিতা করেছে ইন্টার কাশী ও মহামেডান এসসি। তাতে ১বার জিতেছে ইন্টার কাশী এবং বাকি ২টি ম্যাচ ড্র। এখন দেখার মুখোমুখি এই সংঘর্ষে আজ কে জেতে।

ইন্টার কাশীর সম্ভাব্য একাদশ:
লুইস ট্যারেস (গোলরক্ষক), সন্দীপ মান্ডি, নিশ্চল চন্দন, নরেন্দ্র গাহলট, নিশু কুমার, রোহিত দানু, তোম্বা সিং, সার্জিও লামাস, প্রশান্ত কে, আলফ্রেড প্লানাস, আশীষ ঝা।

মহামেডান এসসির সম্ভাব্য একাদশ:
পদম ছেত্রী (গোলরক্ষক), হীরা মন্ডল, গৌরব বোরা, দিনেশ মেইতি, জোডিংলিয়ানা রাল্টে, অমরজিৎ সিং, মহীতোষ রায়, লালথাঙ্কিমা, লালরেমসাঙ্গা ফানাই, অ্যাডিসন সিং, মাকান ছোটে।

ভিডিও নিউজ দেখুন

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google