Mohammedan SC: শেষ থেকে শুরু, উয়াড়ি ক্লাবকে হাফ ডজন গোল মহামেডানের

গত বছর ঠিক যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই এবার শুরু করল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। আজ, মঙ্গলবার কিশোর ভারতী স্টেডিয়ামে কলকাতা ফুটবল লিগের উদ্বোধনী নাচ খেলতে নেমেছিল ...

By Sayan Sengupta

Published:

Updated:

Follow Us
Mohammedan SC Dominates Uari Athletic Club

গত বছর ঠিক যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই এবার শুরু করল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। আজ, মঙ্গলবার কিশোর ভারতী স্টেডিয়ামে কলকাতা ফুটবল লিগের উদ্বোধনী নাচ খেলতে নেমেছিল ময়দানের এই তৃতীয় প্রধান। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল উয়াড়ি অ্যাথলেটিক ক্লাব।

সম্পূর্ণ সময় শেষে ৬-০ গোলের ব্যবধানে, জয় সুনিশ্চিত করল ব্ল্যাক প্যান্থার্স। আজ অনবদ্য পারফরম্যান্স থাকে সজল বাগের। উল্লেখ্য, আজ দলের হয়ে প্রথম গোলটিই উঠে আসে এই ফুটবলারের পা থেকে। প্রথমার্ধের শেষে তার করা গোলেই এগিয়েছিল মহামেডান দল।

   

পরবর্তীতে ব্যবধান বাড়ান দলের বাকি ফুটবলাররা। প্রথমার্ধে একটি গোলের ব্যবধানে দল এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ক্রমশ ভয়ঙ্কর হতে থাকে এই ফুটবল ক্লাব। অ্যাশলে ও অ্যাডিসনের পাশাপাশি লালথানকিমার অনবদ্য পারফরম্যান্সে বিরাট ব্যবধানে আসে জয়। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই প্রতিপক্ষ দল চাপ বাড়িয়ে গোল তুলে নিতে চাইলেও তা কাজে আসেনি। পাল্টা আক্রমণ শানিয়ে ঘনঘন প্রতিপক্ষের জালে বল জড়াতে থাকেন ফুটবলাররা‌। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটের মাথায় ও দ্বিতীয় গোল আসে তার পা থেকে। যা অনেকটাই ব্যাকফুটে ঠেলে দেয় উয়াড়ি দলকে।

সেই সুযোগ কাজে লাগিয়েই ব্যবধান বাড়িয়ে নেয় গতবারের চ্যাম্পিয়নরা। যারফলে, এবার ও দাপটের সাথে শুরু করল সাদা-কালো শিবির।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google