এবার সলমানের সমর্থনে মঞ্চ থেকে সুর চড়ালেন মিকা সিং! কী বললেন তিনি?

বর্তমানে সংবাদের শিরোনামে রয়েছেন বলিউড ভাইজান সলমান খান। কয়েকদিন আগেই সলমান (Salman Khan) তার ঘনিষ্ট বন্ধু এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে হারিয়েছেন। জানা গিয়েছে বাবা সিদ্দিকীর মৃত্যুর দায় বিষ্ণোই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বর্তমানে সংবাদের শিরোনামে রয়েছেন বলিউড ভাইজান সলমান খান। কয়েকদিন আগেই সলমান (Salman Khan) তার ঘনিষ্ট বন্ধু এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে হারিয়েছেন। জানা গিয়েছে বাবা সিদ্দিকীর মৃত্যুর দায় বিষ্ণোই গ্যাং (Lawrence Bishnoi) নিয়েছে এবং এর কারণ হিসেবে বলা হয়েছে সালমান খানকে সাহায্য করা। এর পর থেকে বিষ্ণোই গ্যাং তরফ থেকে সলমানকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বারবার। এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

এই সবের মধ্যেও সালমান খানকে (Salman Khan) তার কঠিন সময়ে সমর্থন করতে এগিয়ে আসছেন অনেক সেলিব্রেটি তারকারা । এবার এই তালিকায় যুক্ত হল নতুন নাম পাঞ্জাবি গায়ক মিকা সিং (Mika Singh) । সালমান খান (Salman Khan) ও মিকা সিংয়ের বন্ধুত্বও সবার জানা। মিকা তার জাদুকরী কন্ঠ দিয়ে ভাইজানেরপ অনেক ছবির গান হিট করেছেন। এমন পরিস্থিতিতে সালমান যখন সমস্যায় পড়েছেন, তখন সত্যিকারের বন্ধুর মতো তাকে সমর্থন করতে এগিয়ে এসেছেন মিকা (Mika Supports Salman)। সম্প্রতি তিনি একটি মিউজিক কনসার্টে অংশ নিয়েছিলেন, যেখানে তিনি সালমান খানের (Salman Khan) বিতর্কের প্রতিক্রিয়া জানান।

   

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে মিকা (Mika Singh)প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে ‘শুট অ্যাট লোখান্ডওয়ালা’ ফিল্ম থেকে তার জনপ্রিয় গান ‘এ গণপত’-এর কিছু লাইন সালমানকে (Mika Supports Salman)উৎসর্গ করেছেন। তিনি – “ভাই মে ভাই তু ফিকার না কার..’ লাইনটি গেয়েছেন মিকা।।”

প্রসঙ্গত, সলমানের (Salman Khan) বারবার খুনের হুমকির পরিস্থিতে তার নিরাপত্তা আরও আঁটো শাটো করা হয়েছে। বিগ বস সিজেন ১৮ (Bigg Boss 18) এর শুটিং সেটে বেশ কিছু নিয়মাবলী তৈরি করা হয়েছে, যেমন আধার কার্ড যাচাইয়ের পরেই লোকেদের প্রবেশ এবং শুটিং শেষ না হওয়া পর্যন্ত সমস্ত ক্রু, সদস্যদের সাইটে থাকতে হবে। পাশাপাশি সেটে ৬০ জনের বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google