Fifa award: ফিফার বর্ষসেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে

২০২২ সালের সার্বিক পারফর্ম্যান্সের নিরিখে ফিফার বর্ষসেরা  (Fifa award ) ফুটবলারের পুরস্কারের জন্য মনোনীত খেলোয়াড়দের তালিকা প্রকাশ। তালিকায় রয়েছেন মেসি এমবাপে।

By Rana Das

Published:

Follow Us
Fifa award

২০২২ সালের সার্বিক পারফর্ম্যান্সের নিরিখে ফিফার বর্ষসেরা  (Fifa award ) ফুটবলারের পুরস্কারের জন্য মনোনীত খেলোয়াড়দের তালিকা প্রকাশ। তালিকায় রয়েছেন মেসি এমবাপে। কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্তিনার লিওনেল মেসি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট।

মেসি গোল্ডেন বল ও গোল্ডেন বুটেরও অন্যতম দাবিদার ছিলেন। অল্পের জন্য পুরস্কার হাতছাড়া কিলিয়ান এমবাপের কাছে। বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক-সহ গোল্ডেন বুট জেতা ফরাসি তারকা এমবাপেও রয়েছেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের দৌড়ে। লড়াইয়ে নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০২২ সালে পারফর্ম্যান্স উপহার দিতে না পারার কারণে অতীতে দু’বার এই পুরস্কার জেতা পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো মনোনীত হলেন না। রোনাল্ডো ২০১৬ ও ২০১৭ সালে ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন।

   

মে ক্রিশ্চিয়ানোও ১০১৬ সাল থেকে ২০২১ পর্যন্ত, ৬ বছরে ৫ বার খেতাবের দৌড়ে প্রথম তিনে ছিলেন। ২০১৮ সালে এই খেতাব জেতেন লুকা মদ্রিচ। ২০২০ ও ২০২১ সালে ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন লেওয়ানডস্কি।

ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের জন্য মনোনীত খেলোয়াড়দের (পুরুষ) তালিকা:-
১. জুলিয়ান আলভারেজ (আর্জেন্তিনা, রিভার প্লেট, ম্যাঞ্চেস্টার সিটি)
২. জিউড বেলিংহ্যাম (ইংল্যান্ড, বরুশিয়া ডর্টমুন্ড)
৩. করিমা বেঞ্জেমা (ফ্রান্স, রিয়াল মাদ্রিদ)
৪. কেভিন ডি’ব্রুইন (বেলজিয়াম, ম্যাঞ্চেস্টার সিটি)
৫. আর্লিং হালান্ড (নরওয়ে, বরুশিয়া ডর্টমুন্ড, ম্যাঞ্চেস্টার সিটি)

৬. আশরাফ হাকিমি (মরোক্ক, পিএসজি)
৭. রবার্ট লেওয়ানডস্কি (পোল্যান্ড, বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা)
৮. সাদিও মানে (সেনেগাল, লিভারপুল, বায়ার্ন মিউনিখ)
৯. কিলিয়ান এমবাপে (ফ্রান্স, পিএসজি)

১০. লিওনেল মেসি (অর্জেন্তিনা, পিএসজি)
১১. লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া, রিয়াল মাদ্রিদ)
১২. নেইমার (ব্রাজিল, পিএসজি)
১৩. মহম্মদ সালাহ (মিশর, লিভারপুল)
১৪. ভিনিসিয়াস জুনিয়র (ব্রাজিল, রিয়াল মাদ্রিদ)

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google