দিঘাগামী বাসের টায়ার ফেটে দুর্ঘটনা! মেদিনীপুরে মৃত ১, আহত ১৫ যাত্রী

দিঘা: টায়ার ফেটে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল মেদিনীপুর থেকে দিঘাগামী একটি বাস। শনিবার সকালের এই মর্মান্তিক দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন ...

By Moumita Biswas

Published:

Follow Us
Medinipur Digha bus accident

দিঘা: টায়ার ফেটে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল মেদিনীপুর থেকে দিঘাগামী একটি বাস। শনিবার সকালের এই মর্মান্তিক দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন যাত্রী। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার বিবরণ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি মেদিনীপুর থেকে দিঘার দিকে যাচ্ছিল। তাতে প্রায় ৭০ জন যাত্রী সওয়ার ছিলেন। সকাল ১০টা নাগাদ খড়্গপুর লোকাল থানার অন্তর্গত ১৬ নম্বর জাতীয় সড়কের সাঁকোয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, অন্য একটি বাসকে ওভারটেক করার সময় বাসটির পেছনের একটি টায়ার ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে পড়ে।

   

উদ্ধারকাজ ও চিকিৎসা Medinipur Digha bus accident

দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় মানুষজন উদ্ধারের কাজে হাত লাগান। পরে খড়্গপুর লোকাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। আহতদের মধ্যে ১০ জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং বাকিদের খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

খবর পেয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যান অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মনোরঞ্জন ঘোষ। দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধারের জন্য ক্রেন আনা হয়েছে।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google