MCD: ঝাড়ু মেরে দিল্লি থেকে বিজেপি সাফ করছেন কেজরি

মোদী-কেজরির তীব্র লড়াইয়ের যে ছবি সকাল থেকে দেখা যাচ্ছিল সেটা বেলা গড়াতেই বদলাতে শুরু করল।দিল্লি পুরসভার (MCD) ভোটগণনা চলছে। বিজেপি (BJP) এবং আম আদমি পার্টির (AAP) লড়াইয়ে ক্রমশ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
APP

মোদী-কেজরির তীব্র লড়াইয়ের যে ছবি সকাল থেকে দেখা যাচ্ছিল সেটা বেলা গড়াতেই বদলাতে শুরু করল।দিল্লি পুরসভার (MCD) ভোটগণনা চলছে। বিজেপি (BJP) এবং আম আদমি পার্টির (AAP) লড়াইয়ে ক্রমশ হাসি চওড়া (Arvind Kejriwal) কেজরিওয়ালের। দিল্লির মু়খ্যমন্ত্রীর দখলে রাজধানীর পুরসভাটি বলেই ফলাফল পরিসংখ্যান আসছে। টিমটিম করছে (INC) কংগ্রেস।

টানা ১৫ বছর ধরে দিল্লি পুরসভা বিজেপির দখলে। এবার ভোটের পর বুথ ফেরত সমীক্ষায় অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে জয়ী ধরা হয়েছে।

   

কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লিতে টানা তিনদফা ক্ষমতায় আপ। তারা পাঞ্জাবেও সরকার গড়েছে। এবার দিল্লির পুরসভায় আপ নিজের ক্ষমতা দেখাতে মরিয়া। দিল্লিতে বিপুল ভর্তুকি পরিকল্পনা দিয়ে চলেছে আপ সরকার।

রবিবার দিল্লির পুরসভার ২৫০ আসনে ভোট গ্রহণ হয়েছে।ক্ষমতায় আসার জন্য ১২৬টি আসনে জিততে হবে। নির্বাচনের ফলপ্রকাশে যে ছবি আসছে তাতে আপের বড় উত্থান। একাধিক বুথ ফেরত সমীক্ষায় জানানো হয়েছে, বিজেপিকে হারিয়ে এবার ক্ষমতায় আসতে চলেছে আম আদমি পার্টি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google