শীতের বাজারে ছ্যাঁকা দিচ্ছে অগ্নিমূল্য দর 

News Desk: হালকা হলেও শীতের আমেজ অব্যাহত রাজ্যে। কিন্তু ফেস্টিভ সিজনে শীতেও ছ্যাঁকা খাচ্ছে সাধারণ মানুষ। তাপমাত্রা বাড়ার জন্য নয়,শাকসবজি থেকে শুরু করে মাছ-মাংসের অগ্নিমূল্য দামের জন্য। বড়দিনের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

News Desk: হালকা হলেও শীতের আমেজ অব্যাহত রাজ্যে। কিন্তু ফেস্টিভ সিজনে শীতেও ছ্যাঁকা খাচ্ছে সাধারণ মানুষ। তাপমাত্রা বাড়ার জন্য নয়,শাকসবজি থেকে শুরু করে মাছ-মাংসের অগ্নিমূল্য দামের জন্য। বড়দিনের আগেই মাছ-মাংসের দর বাড়ল। এমনকি মরশুমী শাকসবজিও বিকোচ্ছে চড়া দরেই। একনজরে রইল আজকের বাজার দর:

 

   

চন্দ্রমুখী আলু ২০-২২ টাকা প্রতি কেজি,নতুন আলু ২২-২৫ টাকা কেজি ও জ্যোতি আলু‌ বিকোচ্ছে ১৬-১৮ টাকা প্রতি কিলো। পেঁয়াজ মিলছে ৪৫-৫০ টাকা প্রতি কিলো। আদা ও কাঁচা লঙ্কা প্রতি কিলোয় দাম হয়েছে ১০০-১২০ টাকা।

 

 অন্যদিকে কুমড়ো প্রতি কেজি ২৫-৩০ টাকা, লাউ ৩০ টাকা কেজি, পেঁপে ২৫-৩০ টাকা, ফুলকপি ৩০-৩৫ টাকা পিস, বাঁধাকপি ৩৫-৪০ টাকা কিলো, শসা প্রতি কেজি ৫০ টাকা, ধনেপাতা ১৫০ টাকা কিলো, রাঙালু ৮০ টাকা কেজি এবং চিচিঙা প্রতি কিলো ৪০ টাকা। গাজর পাওয়া যাচ্ছে ৪০ টাকা কেজি, উচ্ছে ৫০ টাকা কেজি, টমেটো প্রতি কিলো ৬০ টাকা, মুলো ৩০-৩৫ টাকা কেজি, প্রতি আঁটি লাউশাক ১৫-২০ টাকা, পালং শাক ২০ টাকা এবং লাল শাক ১০ টাকা। প্রতিকেজি ঢেঁড়স ১২০-১৫০ টাকা, পটল ১০০-১২০ টাকা, ঝিঙে ৬০ টাকা, বেগুন ৮০ টাকা,শিম ৫০ টাকা এবং মটর শুটি ৮০ টাকা।

 

গোটা রুই মাছ ১২০-১৫০ টাকা কেজি এবং কাটা রুই মাছ ১৬০-২০০ টাকা কেজি। গোটা কাতলা মাছ ২০০-২৪০ টাকা এবং কাটা কাতলা মাছ ২৮০-৩৫০ টাকা কেজি। প্রতিকেজি ভেটকি মাছ ৪৫০-৫০০ টাকা। তেলাপিয়া মাছ প্রতি কেজি ১১০-১৫০ টাকা, ট্যাংরা মাছ ১৬০-২০০ টাকা, ভোলা মাছ ‌১২০-১৮০ টাকা, পাবদা মাছ ৩৫০-৪০০ টাকা, মৌরোলা মাছ ৩৫০-৪০০ টাকা, গলদা চিংড়ি প্রতি কেজি ৫৫০-৬০০ টাকা ও বাগদা চিংড়ি ৬০০-৭০০ টাকা প্রতি কেজি।

 

এদিকে বৃহস্পতিবার এর তুলনায় আজ দাম বেড়েছে মাংসের। ‌গোটা মুরগির মাংসের দাম প্রতি কেজি ১৩০-১৪৫ টাকা এবং কাটা মুরগির মাংসের দাম প্রতি কেজি ১৮০-২০০ টাকা। পাঠার বা খাসির মাংসের দাম প্রতি কেজি ৬৫০-৭২০ টাকা।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google