Stage Collapsed: রাজনৈতিক মঞ্চ ভেঙে ৯ জন, ভিডিও দেখলে শিউরে উঠবেন

বড় ঘটনা ঘটে গেল দেশে। রাজনৈতিক র‍্যালি চলাকালীন মঞ্চ ভেঙে (Stage Collapsed) মৃত্যু হল অন্ততপক্ষে ৯ জনের। ইতিমধ্যে ঘটনার ভিডিও সামনে এসেছে, যা দেখে শিউরে উঠবেন আপনিও। ঘটনাটি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বড় ঘটনা ঘটে গেল দেশে। রাজনৈতিক র‍্যালি চলাকালীন মঞ্চ ভেঙে (Stage Collapsed) মৃত্যু হল অন্ততপক্ষে ৯ জনের। ইতিমধ্যে ঘটনার ভিডিও সামনে এসেছে, যা দেখে শিউরে উঠবেন আপনিও। ঘটনাটি ঘটেছে মেক্সিকো (Mexico)-তে।

জানা গিয়েছে, মেক্সিকোর নুয়েভো লিওন রাজ্যের সান পেদ্রো গারজা গার্সিয়া শহরে সিভিক মুভমেন্ট পার্টির সমাবেশের সময় একটি মঞ্চ ভেঙে অন্তত নয়জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন ৫০ জনেরও বেশি মানুষ বলে খবর। এই ঘটনার ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। দলের রাষ্ট্রপতি প্রার্থী জর্জ আলভারেজ মেনেজ সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে সান পেদ্রো গারজা গার্সিয়া শহরের ইভেন্টের মঞ্চটি দমকা হাওয়ার কারণে ভেঙে পড়ে। আলভারেজ জানান, চিকিৎসার পর তিনি এখন ভালো আছেন। তবে তার দলের অনেক সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।  

   

এমনিতে এখন ভারতের পাশাপাশি মেক্সিকোতেও ভোটের আবহ বিরাজ করছে। সেখানে এখন পুরোদমে চলছে নির্বাচনী প্রচার। আগামী ২ জুন দেশে ভোটগ্রহণ হওয়ার কথা, যার জন্য সব দলই নির্বাচনী প্রচারে ব্যস্ত। প্রবল হাওয়া ও ঝড়ের কারণে নির্বাচনী সভার মঞ্চ ভেঙে পড়ে একের পর এক মানুষের মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য চড়িয়েছে।

মেক্সিকোতে ভোটের কয়েকদিন আগে এই ঘটনা ঘটে। এ দুর্ঘটনার পর নাগরিক আন্দোলন দলের সব নির্বাচনী সভা স্থগিত করা হয়েছে। জানিয়ে রাখি যে আগামী ২ জুন দেশে নতুন সরকার গঠনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google