ফের ভূমিকম্প উত্তর-পূর্ব ভারতে, জারি সতর্কতা

মণিপুর: ফের ভূমিকম্প উত্তর-পূর্ব ভারতে৷ বুধবার ভূমিকম্পে কেঁপে ওঠে মণিপুর (Manipur)৷ সকাল ৯ টা ৫২ মিনিটে কামজোঙ এলাকায় ৩.৮ রিখটার স্কেলের ভূমিকম্প অনুভূত হয় বলে স্থানীয় সূত্রে জানা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Bangladesh India border earthquake

মণিপুর: ফের ভূমিকম্প উত্তর-পূর্ব ভারতে৷ বুধবার ভূমিকম্পে কেঁপে ওঠে মণিপুর (Manipur)৷ সকাল ৯ টা ৫২ মিনিটে কামজোঙ এলাকায় ৩.৮ রিখটার স্কেলের ভূমিকম্প অনুভূত হয় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে৷ ভূমিকম্পের উৎপত্তি স্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার গভীরে৷

কম্পনের সময় অনেক মানুষ আতঙ্কিত হয়ে বাড়ি, দোকান ও রাস্তা থেকে বের হয়ে আসেন৷ তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি৷ মণিপুর ও উত্তর-পূর্ব ভারতের ভূ-কম্পনপ্রবণ এলাকায় মাঝারি বা ছোট মাত্রার ভূমিকম্প নিয়মিত ঘটে৷ টেকটোনিক প্লেটের চলাচলের কারণে প্রাকৃতিকভাবে এই ধরনের কম্পন হয়৷ প্রশাসন ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে এবং স্থানীয় মানুষদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে৷

   

স্থানীয় সূত্রে জানা যায়, কম্পনের সময় সবাই আতঙ্কিত হয়ে বাইরে বের হয়েছে৷ স্কুল, কলেজ ও অফিস সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। প্রশাসন জনসাধারণকে শান্ত থাকার এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে৷ প্রশাসন ও জরুরি সেবা সংস্থা পর্যবেক্ষণ বাড়িয়েছে এবং স্থানীয় মানুষদের সতর্ক থাকার কথা জানিয়েছে৷

মণিপুরে এই কম্পন সাম্প্রতিক কলকাতার ভূমিকম্পের স্মৃতি মনে করিয়ে দিচ্ছ৷ গত মাসে দক্ষিণবঙ্গ ও কলকাতার একাধিক জেলায় দুপুর ১ টা ২২ মিনিটে ৪.৯ রিখটার স্কেলের কম্পন অনুভূত হয়৷ ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছিল, ওই ভূমিকম্পের প্রাথমিক মাত্রা প্রায় ৫.৫ রিখটার স্কেল ছিল৷

কলকাতা ও আশেপাশের অঞ্চলে কম্পনের উৎপত্তি স্থল ছিল খুলনা, বাংলাদেশ থেকে প্রায় ২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে৷ ভারতের পশ্চিমবঙ্গের টাকি থেকে প্রায় ২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কম্পনের কেন্দ্রবিন্দু ছিল৷ ভূমিকম্পটি প্রায় ৯.৮ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছিল এবং স্থানাঙ্ক অনুযায়ী এটি ২২.৪৫১° উত্তর ও ৮৯.১৩৯° পূর্বে অবস্থান করেছিল৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google