আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতায় মালাইকা

নিউজ ডেস্ক:  শুক্রবার ২১শে জুন (21st June), আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day)। যোগের উপকারিতা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করতে একাধিক কর্মসূচি রাখা হয়েছে দেশে। কর্মূসূচিতে যোগ দিয়েছেন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

নিউজ ডেস্ক:  শুক্রবার ২১শে জুন (21st June), আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day)। যোগের উপকারিতা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করতে একাধিক কর্মসূচি রাখা হয়েছে দেশে। কর্মূসূচিতে যোগ দিয়েছেন প্রধামন্ত্রী থেকে শুরু বিভিন্ন রাজনীতিবিদরা। এছাড়া শরীরচর্চায় মেতে উঠেছেন তারকারাও। আন্তর্জাতিক যোগ দিবসের দিনে তাদের সমাজ মাধ্যমে শেয়ার করছেন বিভিন্ন যোগব্যায়াম এর ছবি। এই যেদিনই কলকাতায় এলেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা (Malaika Arora)।

শুক্রবার সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছন মালাইকা (Malaika Arora)। এরপর দুপুরে আসেন কলকাতার সাউথ সিটি মলে (South City Mall)। সেখানে একটি নামি জুতোর ব্র্যান্ডের দোকানে রাখা হয়েছিল মালাইকার জন্য বিভিন্ন কর্মসূচি।

   

সেই নামি জুতোর ব্র্যান্ডের তরফে আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) উপলক্ষে রাখা হয়েছিল একটি বিশেষ যোগব্যায়াম (Yoga Session) এর কর্মসূচি। সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেন অভিনেত্রী। যোগব্যায়াম খুবই পছন্দ করেন অভিনেত্রী। সমাজমাধ্যমে মাঝের মধ্যেই শেয়ার করেন শরীরচর্চার ছবি। অপর একটি কর্মসূচিতে প্রতিযোগিতার বিজয়ী এবং তার অনুরাগীদের সঙ্গে দেখা করেন এবং তাদের সঙ্গে ছবিও ও তোলেন মালাইকা।

কয়েকদিন আগে ওই নামি জুতোর ব্র্যান্ডের তরফে জানানো হয় যারা ওই ব্র্যান্ডের কোনও আউটলেট থেকে ২১ তারিখ এর মধ্যে কেনাকাটা করবেন, তারা পেতে পারেন মালাইকার সঙ্গে দেখা করার সুযোগ। এই প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে দেখা করেন মালাইকা। এছাড়া অসংখ্য মানুষ ভিড় করেন অভিনেত্রীকে দেখতে। কলকাতায় এসে শহর সম্পর্কে তার ভালো লাগাও প্রকাশ করেন মালাইকা।

১৯৯৮ সালে সালমান খানের ভাই আরবাজ খানকে বিয়ে করেন মালাইকা। ২০১৭ সালে বিচ্ছেদ হয় তাদের। এরপর অভিনেতা অর্জুন কাপুর এর সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। কয়েকদিন আগে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের কারণে আলোচনায় আসেন মালাইকা। তার ইঙ্গিতও সমাজমাধ্যমে দেন তারা।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google