যে কারও সঙ্গে ডেটে যেতে পারেন Madhumita Sarkar!

Madhumita Sarkar: ‘খুব অল্প বয়সে বিয়েটা করে ফেলবার একটা আফসোস তো রয়েইছে। যদি আমি তাড়াহুড়ো করে তখন বিয়েটা না করতাম তবে আমি কেরিয়ারে আরও বেশি করে ফোকাস করতে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Madhumita Sarkar

Madhumita Sarkar: ‘খুব অল্প বয়সে বিয়েটা করে ফেলবার একটা আফসোস তো রয়েইছে। যদি আমি তাড়াহুড়ো করে তখন বিয়েটা না করতাম তবে আমি কেরিয়ারে আরও বেশি করে ফোকাস করতে পারতাম। তা সত্ত্বেও বলব, সৌরভের সঙ্গে কাটানো মুহূর্তগুলো নিয়ে আমার কোনও আফসোস নেই, আমাদের কিছু ভালো স্মৃতি রয়েছে’। সম্প্রতি, এক কথোপকথনের সময় প্রাক্তন স্বামীকে নিয়ে অকপট মধুমিতা সরকার। খুলে বললেন মনের কথা।

প্রথম সিরিয়াল ‘সবিনয়ে নিবেদন’-এর নায়ক সৌরভই মধুমিতার ছোটবেলার নায়ক হয়ে উঠেছিলেন। জানা যায়, 2015 সালে মাত্র 18 বছর বয়সে বিয়ে করে সংসার শুরু করলেও তা টেকেনি। 2019 সালেই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। যদিও বিচ্ছেদের পর অন্যদের মতো একে অপরকে সোশ্যাল মিডিয়ায় বা মিডিয়ায় টানাটানি করেননি তাঁরা। বাড়েনি তিক্ততাও। তাই সম্প্রতি এক সাক্ষাৎকারে মধুমিতার কাছে প্রশ্ন ছিল যে তিনি কি কখনও সুযোগ এলে সৌরভের সঙ্গে ডেটে যাবেন?

   

নায়িকা তা শুনেই স্পষ্ট জবাবে বলেছিলে যে ডেট মানে রোম্যান্স। তাই যে কারও সঙ্গে ডেটে যেতে পারেন মধুমিতা সরকার (Madhumita Sarkar)।

যদিও এই মুহূর্তে মধুমিতা সিঙ্গেল। কিছুদিন আগেই সেকথা স্পষ্ট জানিয়েছিলেন নায়িককে। বলেছিলেন, গত চার বছর হল, তিনি এখন পুরোপুরিভাবে সিঙ্গল। যদি কখনও প্রেমে পড়তেন তাহলে খুব খুশি হয়েই সেটা সামনে আনতেন। অন্যদের মতো প্রেমের কথা লুকিয়ে রাখতেন না। কারণ, নায়িকার মনে হয়, যদি কাউকে সত্যিই পছন্দ হয় বা সম্পর্কে আসতে চান। তাহলে অবশ্যই সেটা ফ্যানেদের সঙ্গে এবং শুভাকাঙ্খীদের সঙ্গে শেয়ার করে নেওয়া উচিত।’

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google