আজকের (৯ মে) সব বড় খবর LIVE: রাজনীতি, দেশ-বিদেশ, খেলা ও বিনোদনের আপডেট

আজ সারাদিনের সমস্ত ব্রেকিং নিউজ, রাজনীতি, দেশ-বিদেশ, খেলা, ব্যবসা ও বিনোদনের বড় আপডেট একসঙ্গে পড়ুন Kolkata24x7 LIVE ব্লগে।

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
live-news-updates-9-may-2026

আজকের সমস্ত বড় খবর, ব্রেকিং আপডেট এবং গুরুত্বপূর্ণ ঘটনাগুলির লাইভ কভারেজ পড়ুন Kolkata24x7 LIVE ব্লগে। রাজনীতি, দেশ-বিদেশ, খেলা, ব্যবসা, প্রযুক্তি ও বিনোদনের প্রতিটি বড় আপডেট সারাদিন এখানে প্রকাশ করা হবে।

4.43 PM

মুর্শিদাবাদের বহরমপুরের সৈয়দাবাদ গির্জাপাড়া এলাকায় পুলিশের এক অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। তৃণমূল কংগ্রেসের এক নেতার ঘনিষ্ঠ সহযোগীর বাড়ি থেকে এই উদ্ধারের ঘটনায় রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

3.17 PM

শপথের পরেই প্রশাসনের সঙ্গে ৪৫ মিনিটের বৈঠক শুভেন্দুর।

1.20 PM

বাংলার মানবাধিকার সংস্থার সঙ্গে জঙ্গি যোগে নিরাপত্তায় অশনি সংকেত রাজ্যে।

1.00 PM

শুভেন্দুর শপথের পরই ফেসবুক প্রোফাইল বদলালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী পদে শুভেন্দুর শপথের পর সোশ্যাল মিডিয়ায় বড় পরিবর্তন আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘প্রাক্তন’ শব্দ না থাকায় শুরু হয়েছে নতুন জল্পনা। তাতে তিনি লিখেছেন ‘মুখ্যমন্ত্রী- পশ্চিমবঙ্গ ( ১৫, ১৬, ১৭ তম বিধানসভা)’

   

12.15 PM

জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর শীর্ষ নেতা সালাউদ্দিন সালেহিনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে গুরুতর অভিযোগ ৷

11.44 AM

রাজ্যের মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ-অগ্নিমিত্রা৷

11.35AM

মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী৷

11.15 AM

মঞ্চে উঠে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

11.05 AM

‘শাহের নেতৃত্বে বাংলা ফের স্বাধীনতা পেয়েছে!’ বিবৃতি হাই কমিশনার ত্রিবেদীর

11.00AM

ব্রিগেডের সভামঞ্চে এলেন মিঠুন চক্রবর্তী৷

10.45AM

অপেক্ষার অবসান। বাংলার মসনদে আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে গেরুয়া জমানা। এদিন হুডখোলা গাড়িতে চেপেই ব্রিগেডে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। তাঁর একপাশে ছিলেন রাজ্যের হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্যপাশে ছিলেন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। গাড়িতে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই এই তিন শীর্ষ নেতা উপস্থিত লক্ষাধিক জনতার উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান।

10.30AM

দেশের সামরিক ক্ষেত্রে বড় রদবদল। ভারতের পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) হিসেবে নিযুক্ত হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রহ্মণ্যম। আগামী ৩০ মে বর্তমান সিডিএস জেনারেল অনিল চৌহানের মেয়াদ শেষ হওয়ার পর তিনি এই দায়িত্ব গ্রহণ করবেন।

10.10AM

কলকাতায় পৌঁছলেন মোদী
শনিবার সকালে কলকাতায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রেসকোর্সে আসবেন তিনি। সেখান থেকে যাবেন ব্রিগেডে।

10.00AM

শপথ গ্রহণের আগে এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী লিখলেন, “বাংলায় নতুন সূর্যোদয় হল।” তাঁর এই শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আজই শহরে পা রাখছেন প্রধানমন্ত্রী। সেই প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লেখেন, “দূরদর্শী নেতা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সিটি অফ জয় কলকাতায় স্বাগত জানানোর মুহূর্ত সত্যিই গর্বের এবং সম্মানের।”

‘‘বাংলায় নতুন সূর্যোদয়!’’ শপথের আগে এক্স পোস্টে কী বার্তা দিলেন শুভেন্দু?

12.50 AM

শুভেন্দু বিধায়ক দলের নেতা, ‘গণতন্ত্রের জয়’ বললেন শমীক ভট্টাচার্য
বিজেপি বিধায়ক দলের নেতা নির্বাচিত হওয়ার পর শুভেন্দুকে অভিনন্দন শমীক ভট্টাচার্যের। শপথের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে দাবি।

12.40 AM

স্পোর্টিং দিল্লিকে হারিয়ে আইএসএলে মান রক্ষা করল ওড়িশা এফসি
দীর্ঘ ব্যর্থতার পর অবশেষে স্বস্তির জয়। স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে দাপুটে পারফরম্যান্সে পয়েন্ট টেবিলে এগিয়ে এল ওড়িশা এফসি।

12.06 AM

দিল্লিকে উড়িয়ে টানা চতুর্থ জয় কেকেআরের, প্লে-অফের আশা আরও উজ্জ্বল
ফিন অ্যালেনের বিধ্বংসী শতরান ও দুরন্ত বোলিংয়ে দিল্লিকে সহজেই হারাল কলকাতা। এই জয়ে প্লে-অফের দৌড়ে আরও শক্তিশালী রাহানের দল।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google