আজকের সমস্ত বড় খবর, ব্রেকিং আপডেট এবং গুরুত্বপূর্ণ ঘটনাগুলির লাইভ কভারেজ পড়ুন Kolkata24x7 LIVE ব্লগে। রাজনীতি, দেশ-বিদেশ, খেলা, ব্যবসা, প্রযুক্তি ও বিনোদনের প্রতিটি বড় আপডেট সারাদিন এখানে প্রকাশ করা হবে।
9.40 PM
মুখ্যমন্ত্রী হওয়ার আগে দলীয় বৈঠকে শুভেন্দু অধিকারী
সরকার গঠনের প্রস্তুতি তুঙ্গে। কলকাতার নভোটেলে বিজেপি নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিলেন মুখ্যমন্ত্রী-মনোনীত শুভেন্দু অধিকারী।
8.40 PM
গেরুয়া আলোয় সেজে উঠল বাংলার বিধানসভা, বদলের বার্তায় জোর চর্চা
রাজনৈতিক পালাবদলের আবহে গেরুয়া আলোকসজ্জায় ঝলমল করল বিধানসভা ভবন। দৃশ্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু তুমুল আলোচনা ও প্রতিক্রিয়া।
8.39 PM
চীনের মাটিতে ইতিহাস ! এএফসি অনূর্ধ্ব-১৭ এ কোয়ার্টার ফাইনালে ভারতের মেয়েরা
চীনের মাটিতে নতুন ইতিহাস গড়ল ভারতের অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল দল। এএফসি অনূর্ধ্ব-১৭ মহিলা এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারতের মেয়েরা। শুক্রবার লেবাননের বিরুদ্ধে দুরন্ত ফুটবল খেলে ৪-০ গোলের বড় জয় তুলে নেয় ভারত।
8.24 PM
বাংলায় যেমন শুভেন্দু অধিকারী, তেমন তামিলনাড়ু রাজনীতিতেও নতুন অধ্যায় শুরু হতে চলেছে। দক্ষিণী সুপারস্টার বিজয় আগামীকাল সকাল ১১টায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন বলে এনডিটিভি সূত্রে খবর পাওয়া গেছে।
7.24 PM
‘ভারতে ঢুকতে বাধ্য হব!’ শুভেন্দু মুখ্যমন্ত্রী হতেই হুমকি বাংলাদেশি মৌলবাদীদের
5.18 PM
বাংলায় নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা হতেই ফের বিস্ফোরক আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করার পরই তিনি বলেন, জোট দুরস্ত বাংলায় তারাই বিরোধী দল।
4.37 PM
নতুন সরকার গঠনের মুখেই সাঁইথিয়ায় তৃণমূল পার্টি অফিসে মিলল জাল রেশন কার্ড।
4.35PM
পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে এক নতুন যুগের সূচনা করে রাইটার্স বিল্ডিংয়ের চাবিকাঠি হাতে নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। দলীয় সূত্রের খবর, বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নামেই চূড়ান্ত সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। শুক্রবার সকালে কলকাতায় পৌঁছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ম্যারাথন বৈঠকের পরেই এই খবর প্রকাশ্যে আসছে।
4.00PM
শনিবার সারাদিন এসপ্ল্যানেড র্যাম্প, কেপি রোড, হাসপাতাল রোড, লাভার্স লেন, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ এবং কুইন্সওয়েতে সাধারণ যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রয়োজনে ট্রাম চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে।
3.50 PM
সরকার গঠন হলেই সীমান্তে বেড়া-অনুপ্রবেশে লাগাম! স্পষ্ট করলেন নিশীথ প্রামানিক
3.00 PM
পরাজয়ের গ্লানি নিয়ে রাজনীতিকে বিদায় জানালেন ব্যারাকপুরের সেলিব্রিটি বিধায়ক রাজ চক্রবর্তী। বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে রাজ স্পষ্ট জানিয়ে দেন, তিনি আর সক্রিয় রাজনীতিতে থাকছেন না, বরং ফিরে যাচ্ছেন নিজের পুরনো ঘর, অর্থাৎ চলচ্চিত্র জগতেই।
2.00PM
সম্ভবত বাংলায় দু’জন উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন। তাঁদের মধ্যে একজন মহিলা হতে পারেন বলে জানা যাচ্ছে৷
1.23 pm
বাংলায় তৃণমূল সরকার পতনের পর আগামীকালই গঠন হবে গেরুয়া সরকারের মন্ত্রিসভা। গেরুয়া সরকার এলেই শুরু হবে বাংলাদেশী পুশব্যাক, এই উদ্বেগেই রয়েছেন বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
12.59 PM
চন্দ্রনাথ রথ খুনে তদন্তকারীদের অনুমান, এই হত্যাকাণ্ডে সরাসরি ও পরোক্ষভাবে অন্তত ৭ থেকে ৮ জন জড়িত ছিল। শুধু বাইরের সুপারি কিলার নয়, স্থানীয় দুষ্কৃতীদেরও সক্রিয় ভূমিকা ছিল বলে মনে করা হচ্ছে।
12.36 PM
12.15 PM
বাংলাদেশি সাংসদ নাহিদ ইসলামের উস্কানিমূলক বক্তব্য। মমতাকে দিল্লির বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান।
11.15AM
চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের কিনারা করতে আরও এক ধাপ এগোল পুলিশ। বারাসতের ১১ নম্বর রেলগেটের ধার থেকে উদ্ধার করা হলো খুনে ব্যবহৃত দ্বিতীয় বাইকটি। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এই বাইকটি ঘাতকরা পালানোর জন্য ব্যবহার করেছিল বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত গোয়েন্দারা।
10.00AM
এবারও মেধা তালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র৷ তৃতীয় হয়েছে, সৌর জানা ,পঞ্চম স্থানে রয়েছে সমন্তক কুন্ডু।
9.55AM
পাশের হারে প্রথম উত্তরবঙ্গের কালিম্পং। সেখানে পাশের হার ৯৫.১ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। পাশের হার ন৯৪.৮২ শতাংশ।
তৃতীয় কলকাতা। মহানগরীতে পাশের হার ৯২.৩১ শতাংশ।
9.50AM
মাধ্যমিকে প্রথম স্থানে রয়েছে উত্তর দিনজপুর৷ প্রাপ্ত নম্বর ৬৯৮৷ অর্থাৎ ৯৯.৭১ শতাংশ নম্বর পেয়েছেন প্রথম স্থানাধিকারী৷ দ্বিতীয় স্থানাধিকারী পেয়েছেন ৬৯৬৷
9.30AM
পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল৷ সকাল ১০টা থেকে অনলাইনে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। সকাল সাড়ে দশটা থেকে পর্ষদের ক্যাম্প অফিস থেকে মার্কশিট দেওয়া শুরু হবে।
প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফল, কী ভাবে দেখবেন রেজাল্ট?
2.10 AM
খালিস্তানি ইস্যুতে কানাডাকে কড়া বার্তা ভারতের, সরব বিদেশ মন্ত্রক
কানাডায় ভারত-বিরোধী খালিস্তানি তৎপরতা রুখতে কঠোর পদক্ষেপের দাবি জানাল নয়াদিল্লি। গোয়েন্দা রিপোর্ট ঘিরে ফের তীব্র কূটনৈতিক চাপানউতোর শুরু।
1.58 AM
সুরিনামে ভারতের বড় কৃষি উদ্যোগ, জয়শঙ্করের বার্তায় গ্লোবাল সাউথে জোর
সুরিনামে আগ্রো প্যাশন ফ্রুট প্রক্রিয়াকরণ কেন্দ্র হস্তান্তর করল ভারত। ‘বিশ্ব এক পরিবার’ বার্তায় উন্নয়ন সহযোগিতার নতুন দিশা দেখাল দিল্লি।
1.54 AM
লখনউয়ের নাটকীয় জয়, বেঙ্গালুরুকে হারিয়ে প্লে-অফ দৌড়ে টিকে সুপার জায়ান্টস
একানা স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ম্যাচে ৯ রানে জিতল লখনউ সুপার জায়ান্টস। হারের ধাক্কায় বেঙ্গালুরুর শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া হল।
12. 56 AM
জম্মু-কাশ্মীরে টেলিকম নিয়ন্ত্রণে বাড়তি ক্ষমতা পেলেন লেফটেন্যান্ট গভর্নর
জননিরাপত্তা ও জাতীয় জরুরি পরিস্থিতিতে জম্মু-কাশ্মীরে টেলিকম পরিষেবা নিয়ন্ত্রণের ক্ষমতা বাড়াল কেন্দ্র। নতুন সরকারি নির্দেশ ঘিরে শুরু আলোচনা।




















