Breaking News LIVE Today: ১৪ মে ২০২৬-এর কলকাতা, পশ্চিমবঙ্গ, রাজনীতি, দেশ-বিদেশ, খেলা, চাকরি ও বিনোদনের সমস্ত বড় খবরের লাইভ আপডেট পড়ুন এখানে। রাজ্যের প্রশাসনিক সিদ্ধান্ত থেকে শুরু করে কলকাতার বড় ঘটনা, জাতীয় খবর, আন্তর্জাতিক আপডেট এবং খেলাধুলার গুরুত্বপূর্ণ খবর একসঙ্গে তুলে ধরা হচ্ছে Kolkata24x7 LIVE ব্লগে।
9.50 PM
পাপ্পু সোনা মামলায় গ্রেফতার কলকাতা পুলিশের ডিসি শান্তুনু সিনহা বিশ্বাস, দীর্ঘ জেরা শেষে ED-র পদক্ষেপ
দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের এক ডেপুটি কমিশনারকে গ্রেফতার করল ইডি। পাপ্পু সোনা সংক্রান্ত মামলায় তদন্তে নতুন মোড়।
8.43 PM
অবৈধ নির্মাণ ভাঙতে উত্তরপ্রদেশ থেকে ২৪ টি বুলডোজার আনছেন বিজেপি সাংসদ।
8.01 PM
আদালতে যাওয়া শুধুই নাটক! মমতাকে কটাক্ষ নৌশাদের।
7.46 PM
যোগী রাজ্যে ‘হালালা’ মামলায় প্রথম এফআইআর! পুর পরিবারকে কড়া দাওয়াই ।
7.00 PM
তিলজলায় অবৈধ নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা! ঘটনাস্থলে নৌশাদ।
5.43 PM
‘তাপস-সজলকে রাখতে চেয়েছিলাম!’ শপথ নিয়েই বিস্ফোরক কুনাল।
5.15 PM
মোদীর কথা মেনে রাজধানীতে লাগু হল ওয়ার্ক ফ্রম হোম।
4.58 PM
বার কাউন্সিলে আদৌ নাম আছে তো? মমতার রিপোর্ট চাইল ভারতীয় বার কাউন্সিল।
4.47 PM
ভারত-আফগানিস্তান সীমান্তে ৪৬ মিলিয়নের আধুনিক ল্যাব তৈরির ঐতিহাসিক চুক্তি।
3.47 PM
অবৈধ পার্কিংয়ে কড়াকড়ি, জিওট্যাগিংয়ে ময়লা পরিষ্কার! বড় ঘোষণা অগ্নিমিত্রা পলের।
3.29 PM
মুখ্যমন্ত্রী শুভেন্দুকে কটুক্তি করে পোস্ট! দিনহাটায় পুলিশের জালে দুই মুসলিম যুবক।
3.03 PM
জামুড়িয়ার পরাশিয়া কোলিয়ারিতে ভয়াবহ এয়ার ব্লাস্ট, মৃত ১ খনিকর্মী আহত বহু শ্রমিক।
2.31 PM
অ্যাকশন মুডে শুভেন্দু সরকার! গড়িয়ায় বুলডোজার গর্জন, গড়িয়ার অবৈধ ক্লক টাওয়ারের পতন শুরু।
1.42 PM
অবিলম্বে পঞ্চায়েতে ৬ হাজার কর্মসংস্থানের ঘোষণা দিলীপের।
1.40 PM
ভারতে বাবার চিকিৎসা শেষ! বাংলাদেশে ফিরেই ফের জিহাদ ঘোষণা জুলাই জঙ্গি সার্জিসের সারজিসের।
12.30PM
সব জল্পনার অবসান। পশ্চিমবঙ্গ বিধানসভার পরবর্তী স্পিকার পদের জন্য কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসুর নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তাপস রায়কে টেক্কা! স্পিকার পদে কার নাম ঘোষণা করলেন শুভেন্দু?
12.06 PM
ধরপাকড় অব্যাহত! এবার জামিন অযোগ্য মামলায় ফাঁসলেন তৃণমূল বিধায়ক দিলীপ মন্ডল।
11.41 AM
ইডি দফতরে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস।
11.23 AM
ভোটার তালিকায় নাম কাটাদের সরকারি সুবিধা নয়! অগ্নিমিত্রার ঘোষণায় চাঞ্চল্য।
11.11 AM
হিন্দু হলেই মন্দিরে যাওয়ার কোনও বাধ্যবাধকতা নেই! সাফ জানাল সুপ্রিমকোর্ট।
11.00AM
এ বছর উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র আদৃত পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬ (৯৯.২ শতাংশ)। যুগ্মভাবে দ্বিতীয় স্থান দখল করেছে তিনজন পরীক্ষার্থী, যাদের প্রাপ্ত নম্বর ৪৯৫।
10.45AM
বৃহস্পতিবার সকালে আচমকাই আইনজীবীর কালো গাউন পরে আদালত চত্বরে হাজির হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত একটি মামলায় আজ তৃণমূলের হয়ে সওয়াল করবেন তিনি।
10.15AM
২০১২ সালের ডিসেম্বর মাসে সেই অভিশপ্ত রাতের স্মৃতি ফিরিয়ে ২০২৬-এ৷ দিল্লির রানিবাগ এলাকায় চলন্ত বেসরকারি বাসের মধ্যে ধর্ষিত হলেন এক তরুণী৷ এই নৃশংস ঘটনাকে কেন্দ্র করে তোলপার দিল্লি৷ এই অভিযোগে ইতিমধ্যেই সংশ্লিষ্ট বাসের চালক ও কন্ডাক্টরকে গ্রেফতার করেছে পুলিশ।
10.00AM
সিপিএমের প্রাক্তন সাংসদ সুধাংশু শীলের জীবনাবসনা। বৃহস্পতিবার সকালে ডিসান হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কলকাতা পুরসভার কাউন্সিলার থেকে একসময় মেয়র পারিষদ হয়েছিলেন সুধাংশু।
9.40AM
আজ উচ্চমাধ্যমিকের ফল! কখন, কী ভাবে রেজাল্ট দেখবেন?
আজ, বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। বুধবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, সংসদ সভাপতি পার্থ কর্মকার ওই দিন সকাল ১০টা ৩০ মিনিটে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফল ঘোষণা করবেন। পরীক্ষার্থীরা বেলা ১১টা থেকে নির্দিষ্ট ওয়েবসাইটগুলির মাধ্যমে নিজেদের স্কোরকার্ড দেখতে ও ডাউনলোড করতে পারবেন।




















