সময় সীমিত, Flipkart সেল অফারে পেয়ে যান iPhone 15-এ বিশেষ ছাড়

স্মার্টফোন প্রেমীদের দারুণ সুখবর। ১৩ জুন থেকে শুরু হয়েছে Flipkart এর বিশেষ অফার। এই সেলে Apple, Motorola, Vivo, Realme-এর মতো বড় ব্র্যান্ডের স্মার্টফোনগুলিতে পাবেন বিরাট ছাড়ের সুযোগ। এই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Flipkart-June-Bonanaza-Sale-

স্মার্টফোন প্রেমীদের দারুণ সুখবর। ১৩ জুন থেকে শুরু হয়েছে Flipkart এর বিশেষ অফার। এই সেলে Apple, Motorola, Vivo, Realme-এর মতো বড় ব্র্যান্ডের স্মার্টফোনগুলিতে পাবেন বিরাট ছাড়ের সুযোগ। এই সেল চলবে আগামী ১৯ জুন পর্যন্ত। তাই সম্পূর্ণ তথ্য জানতে দেখুন এই প্রতিবেদন।

Apple এর সর্বশেষ স্মার্টফোনগুলির মধ্যে iPhone 15 উল্লেখযোগ্য, তবে সেল উপলক্ষ্যে রয়েছে বিশেষ ছাড়। iPhone 15, সেল উপলক্ষ্যে আপনি পাবেন ১৯ শতাংশের ফ্ল্যাট ডিসকাউন্ট সহ মাত্র 63,999 টাকায়। এই মডেলে রয়েছে 6.1 ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে এবং A16 বায়োনিক চিপসেট সহ একটি দুর্দান্ত স্মার্টফোন। এছাড়াও এতে একটি 48 এমপি রিয়ার ক্যামেরা রয়েছে, সঙ্গে রয়েছে 12 এমপি সেকেন্ডারি ক্যামেরা। সেলফির জন্য সামনে একটি 12 এমপি ক্যামেরা দেওয়া হয়েছে। যা আপনাকে মুগ্ধ করবে।

   

50 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেটআপ এবং 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে Realme এর স্মার্টফোন P1 5Gতে। এটিতে একটি 6.67 ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে এবং মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 চিপসেট রয়েছে। 23 শতাংশ ছাড়ের পর এই স্মার্টফোনের দাম 20,999 টাকা থেকে কমে 15,999 টাকা হয়েছে। এছাড়াও, আপনি কিছু ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহারে 1,000 টাকা ছাড় পাবেন। তবে সেলের মধ্যে কিনতে হবে আপনাকে।

এছাড়া Motorola Edge 50 Pro-তেও অনেক অফার রয়েছে। Snapdragon 7 Gen 3 চিপসেট এবং 4,500 mAh ব্যাটারি ব্যাকআপ একটি দুর্দান্ত স্মার্টফোন। Edge 50 Pro এর আসল দাম 36,999 টাকা। যেখানে সেলের মধ্যে পাবেন 29,999 টাকা দামে। এছাড়া HDFC ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা নন ইএমআই লেনদেনে 2,000 টাকার ব্যাঙ্ক অফারও পেতে পারেন। এই স্মার্টফোনটিতে আপনি 50 এমপি প্রাইমারি ক্যামেরার সঙ্গে 13 মেগাপিক্সেল এবং 10 এমপি সেকেণ্ডারি লেন্স ছাড়াও সামনে আপনি একটি 50 এমপি ক্যামেরা পেয়ে যাবেন। তাই যথা শীঘ্রই বুক করুন এই সকল স্মার্টফোন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google