ভোটের আবহে খড়গপুর স্টেশন থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা

খড়গপুর, ১৪ মার্চ: খড়গপুর স্টেশনে (Kharagpur) চাঞ্চল্য। উদ্ধার ৫০ লক্ষ ৭৭ হাজার টাকা। শনিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানান খড়গপুর ডিভিশনের জিআরপির এসআরপি মিঠুন কুমার দে। তিনি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
kharagpur

খড়গপুর, ১৪ মার্চ: খড়গপুর স্টেশনে (Kharagpur) চাঞ্চল্য। উদ্ধার ৫০ লক্ষ ৭৭ হাজার টাকা। শনিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানান খড়গপুর ডিভিশনের জিআরপির এসআরপি মিঠুন কুমার দে। তিনি জানান শুক্রবার বিকালে খড়গপুর স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে এক ব্যক্তিকে অন্যমনস্ক অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায়। সেই সময় স্টেশনের দায়িত্বে থাকা জিআরপি কর্মীদের ওই ব্যক্তিকে নিয়ে সন্দেহ হয়। তার কাছে থাকা ব্যাগ খুলতে দেখা যায় ব্যাগে প্রচুর পরিমাণ টাকা রয়েছে। তার ব্যাগ থেকে পঞ্চাশ লক্ষ ৭৭ হাজার টাকা উদ্ধার হয়েছে। গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে।

জিআরপির এসআরপি আরও জানান যে তার কাছে ছিল খড়গপুর থেকে হাওড়া যাওয়ার ট্রেনের টিকিট। ওই ব্যক্তির নাম ইব্রাহিম মোল্লা, বাড়ি হুগলি জেলার চন্ডিপুর থানার কুমিরতলা এলাকায় বলে জানা গিয়েছে। ওই ব্যক্তি উড়িষ্যার গ্ঞ্জাম জেলার বেরহামপুর এলাকায় একটি সোনার দোকানে কাজ করতো বলে জিআরপিকে সে জানিয়েছে।

   

আদালতে তোলা হয় জিআরপির পক্ষ থেকে। আদালত ওই ব্যক্তিকে সাত দিনের জিআরপির হেফাজতে রাখা নির্দেশ দেয়। জিআরপি ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে ওই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে জিআরপির ওই আধিকারিক জানান ওই ব্যক্তির টাকার কোন কাগজ দেখাতে পারেনি এবং তার কথাবার্তায় অসংলগ্ন ধরা পড়েছে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ৫০ লক্ষ ৭৭ হাজার টাকা উদ্ধার হওয়ার ঘটনায় রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তবে ওই ব্যক্তি কোথা থেকে ওই টাকা নিয়ে এসেছিল এবং কোথায় যাচ্ছিল তার সমস্ত দিক খতিয়ে দেখার জন্য জিআরপি তদন্ত শুরু করেছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google