La Liga: মায়োর্কার কাছে মাদ্রিদের হার, শিরোপার দৌড়ে এগিয়ে বার্সেলোনা

লা লিগার (La Liga) খেতাবী দৌড় বড়সড় মোড় নিল। একদিকে মায়োর্কার কাছে হেরে গিয়েছে রিয়াল মাদ্রিদ, অন্যদিকে অ্যাটলেটিকোকে হারিয়ে শিরোপার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেল বার্সেলোনা। গতকাল রিয়াধের ...

By Sandipa Nandy

Published:

Follow Us
la-liga-title-race-barcelona-lead-real-madrid-loss-mallorca

লা লিগার (La Liga) খেতাবী দৌড় বড়সড় মোড় নিল। একদিকে মায়োর্কার কাছে হেরে গিয়েছে রিয়াল মাদ্রিদ, অন্যদিকে অ্যাটলেটিকোকে হারিয়ে শিরোপার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেল বার্সেলোনা।

গতকাল রিয়াধের মেট্রোপলিটানো স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল অ্যাটলেটিকোকে-বার্সেলোনা। এদিন ৩৯তম মিনিটে জুলিয়ানো সিমিওনে অ্যাটলেটিকোর হয়ে প্রথম গোলটি করেন। এর মাত্র তিন মিনিট পরেই, ৪২তম মিনিটে, মার্কাস রাশফোর্ড বার্সেলোনার হয়ে সমতা ফেরান। ম্যাচের মোড় ঘোরে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে।
লামিন ইয়ামালকে ফাউল করার জন্য অ্যাটলেটিকোর নিকোলাস গঞ্জালেসকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়। তখনও ম্যাচের স্কোর ১-১। অবশেষে রবার্ট লেওয়ানডস্কি ৮৭তম মিনিটে জয়সূচক গোল করেন এবং দলের জন্য পুরো তিন পয়েন্ট নিশ্চিত করেন। ফাইনাল স্কোর ১-২।

   

উত্তেজনাপূর্ণ আরেকটি ম্যাচে মায়োর্কার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধের ঠিক আগে ৪১ মিনিটে পাবলো মাফেওর ক্রস থেকে পাওয়া বলে গোল করে দলকে এগিয়ে দেন মানু মোরলানেস। দ্বিতীয়ার্ধের ৮৮ মিনিটে এডের মিলিতাও রিয়াল মাদ্রিদের হয়ে একটিমাত্র গোল করেন। এরপর অতিরিক্ত সময়ের প্রথম মিনিটেই গোল করে ভেদাত মুরিকি মায়োর্কার জয় নিশ্চিত করেন। ফাইনাল স্কোর ২-১।

এই দুই ম্যাচের পর লিগ টেবিলের বিচারে ৭৬ পয়েন্টে শীর্ষে বার্সেলোনা এবং ৬৯ পয়েন্টে দ্বিতীয় স্থানে মাদ্রিদ। অর্থাৎ লেওয়ানডস্কিরা ৭ পয়েন্ট এগিয়ে। বাকি হাতে গোনা মাত্র কটি ম্যাচ। চমকপ্রদ কিছু না হলে এই পয়েন্ট কাটিয়ে শিরোপা জেতা রিয়ালের কাছে কঠিন।

ভিডিও নিউজ দেখুন

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google