Kunal vs Abhijit: দুর্নীতির সঙ্গে আপোষ শুরু করে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

এখন সকলের মুখে একটাই বিষয় কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। হ্যাঁ প্রাক্তনই বটে, কারণ সকল জল্পনার অবসান ঘটিয়ে আজ মঙ্গলবার ইস্তফা দিয়ে দিয়েছেন। পাঁচ মাস ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

এখন সকলের মুখে একটাই বিষয় কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। হ্যাঁ প্রাক্তনই বটে, কারণ সকল জল্পনার অবসান ঘটিয়ে আজ মঙ্গলবার ইস্তফা দিয়ে দিয়েছেন। পাঁচ মাস আগেই অবসরগ্রহণ করে ফেললেন তিনি। কালো কোট, অর্ডার, অর্ডার বলা ছেড়ে এখন তিনি রাজনীতিটাকেই বেছে নিয়েছেন। নিজেই সেই কথা স্বীকার করেছেন। তবে তার আগেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নতুন করে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।

আজ এক টুইট বার্তায় গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে তৃণমূলের প্রাক্তন মুখপাত্র (Kunal vs Abhijit) জানান, ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দুর্নীতির সঙ্গে আপোষ শুরু করে দিলেন? মনে রাখুন, ১) শুভেন্দুর বিরুদ্ধে নারদায় FIR করেছে আপনার প্রিয় CBI। তদন্ত এড়াতেই ওর দলবদল। আপনি ক্লিন চিট দিচ্ছেন? ২) শুভেন্দু বলেছিল নারদা কেসটি ‘প্রমাণিত’ সত্য। তারপরেও আপনার এই যুক্তি? এ তো দুর্নীতিগ্রস্তকে আড়াল করার ভাষা। আপনি এসবে নেমে পড়লেন? সবটা আরেকবার ভেবে দেখুন।’ 

   

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google