পুজোর মুখে ফের বাড়ল সবজির দাম, পকেটে টান মধ্যবিত্তের

পুজোর মুখে দাঁড়িয়ে প্রতিদিন একটু একটু করে দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় সবজির। আর সবজির এই লাগামছাড়া দাম বৃদ্ধিতে পকেটে টান পড়তে শুরু করেছে সাধারণ মানুষের। বাজারে গিয়ে সবজির দাম ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Vegetable Prices Soar in Maharashtra: Cauliflower to Garlic Witness Significant Hikes; Check Latest Prices

পুজোর মুখে দাঁড়িয়ে প্রতিদিন একটু একটু করে দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় সবজির। আর সবজির এই লাগামছাড়া দাম বৃদ্ধিতে পকেটে টান পড়তে শুরু করেছে সাধারণ মানুষের। বাজারে গিয়ে সবজির দাম (Vegetable Price) দেখে কার্যত ছেঁকা খাচ্ছে আমজনতা। প্রতিদিনই নিত্যপ্রয়োজনীয় সবজির দামে কম-বেশি হেরফের দেখা যাচ্ছে।

তাহলে এবার দেখে নেওয়া যাক, বৃহস্পতিবারের তুলনায় আজকে কতটা কমল-বাড়ল সবজির দাম? এখন পটল, ঢেঁড়স, বেগুন, ঝিঙে, আলু, আদা থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় বেশিরভাগ সবজি কিনতে গিয়ে দাম দেখে মাথায় হাত পড়েছে আমজনতার। শুক্রবারের বাজারে কেজি প্রতি বেগুন মিলছে ৪০ টাকায়, বড় পেঁয়াজ এক কেজির দাম ৪০ টাকা ও ছোট পেঁয়াজ প্রতি কেজিতে মিলছে ৭০ টাকায়।

   

অন্যদিকে প্রতি কেজিতে আদা পাওয়া যাচ্ছে ২৪০ টাকায় আর রসুন প্রতি কেজিতে মিলছে প্রায় ৩০০ টাকার কাছাকাছি। এদিকে আলু প্রতি কেজিতে পাওয়া যাবে ২০ টাকায়। গাজর ৫০ টাকায়, লঙ্কা ৪০ টাকা, করলা ৬০ টাকা, বিনস ৪৫ টাকা ও ক্যাপসিকাম ৫৫ টাকা। এছাড়াও কুমড়ো বিক্রি হচ্ছে ২০ টাকা কিলো দরে। পটল, চিচিঙ্গা, কচু ও ঝিঙের দাম প্রায় এক।

এদিকে ভালো সাইজের ফুলকপি প্রতি পিস বিক্রি হচ্ছে ৪৫ টাকার ওপরে। বাঁধাকপি প্রতি কেজিতে মিলছে ২৫ টাকায়। অন্যদিকে ১ কেজি মটরশুঁটি পাওয়া যাচ্ছে ৮০ টাকায়। তবে বর্তমানে গতকালের মতোই অপরিবর্তিত রয়েছে বিভিন্ন সবজির দাম। এখনও পর্যন্ত লাগাতার দাম বৃদ্ধি হচ্ছে বিভিন্ন সবজির।

তবে পুজোর আগে ব্যবসায়ীরা যাতে আর দাম বৃদ্ধি করতে না পারে তার জন্য কিছুদিন আগেই বিভিন্ন বাজারে নজরদারি চলেছে টাস্ক ফোর্সের। এমনকি এ নিয়ে ডাকা বৈঠকে রাজ্যে সুফল বাংলার স্টলের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার এরই মধ্যে পুজোর আগে সবজির দাম অনেকটাই বেড়ে যাওয়ায় চিন্তার ভাঁজ দেখা দিচ্ছে ক্রেতা থেকে শুরু করে বিক্রেতা সকলের মধ্যেই।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google