Skip to content
  • About Us
  • Contact Us
  • Sports 24×7
  • Hindi Edition
July 24, 2026
Kolkata24x7 logo bengali news

Kolkata24x7

Latest Bengali News, West Bengal News, India News, Politics, Sports & Business
Kolkata24x7 logo bengali news
  • Latest
  • Live
  • Shorts
  • Web Stories
  • Video
Kolkata24x7 logo bengali news
  • হোম
  • রাজনীতি
  • কলকাতা শহর
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • দুনিয়া
  • খেলার খবর
  • ব্যবসা-বাণিজ্য
    • কৃষিকথা
    • গাড়ি বাজার
  • ডিফেন্স নিউজ
  • টেক নিউজ
  • বিজ্ঞান সংবাদ
  • উত্তর সম্পাদকীয়
  • জীবনশৈলী
    • স্বাস্থ্য
    • ভ্রমণ
  • .
  • তাজা খবর
  • বিশ্বকাপ ফুটবল
  • সম্পাদকীয়
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • উত্তর-পূর্ব ভারত
  • বাংলাদেশ
  • কৃষিকথা
  • ভিন্ন খবর
  • প্রবাসের রূপকথা
  • বিজ্ঞান সংবাদ
Kolkata24x7 logo bengali news
  • হোম
  • রাজনীতি
  • কলকাতা শহর
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • দুনিয়া
  • খেলার খবর
  • ব্যবসা-বাণিজ্য
    • কৃষিকথা
    • গাড়ি বাজার
  • ডিফেন্স নিউজ
  • টেক নিউজ
  • বিজ্ঞান সংবাদ
  • উত্তর সম্পাদকীয়
  • জীবনশৈলী
    • স্বাস্থ্য
    • ভ্রমণ
Home » india » top internet search keywords that could lead to jail or fines
Bharat Kolkata City West Bengal

গুগলে এই সমস্ত কিছু সার্চ করা মানেই হতে পারে জেল কিংবা জরিমানা!

ইন্টারনেট আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। আলপিন থেকে এলিফ্যান্ট—যেকোনো তথ্য এখন হাতে হাতে পাওয়া যায় গুগল সার্চের মাধ্যমে। তবে জানেন কি, কিছু বিষয় রয়েছে…

Author Avatar

Suparna Parui

February 18, 2025 12:31 PM12:31 pm GoogleGoogle Account
Top Internet Search Keywords That Could Lead to Jail or Fines

ইন্টারনেট আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। আলপিন থেকে এলিফ্যান্ট—যেকোনো তথ্য এখন হাতে হাতে পাওয়া যায় গুগল সার্চের মাধ্যমে। তবে জানেন কি, কিছু বিষয় রয়েছে যেগুলি ইন্টারনেটে সার্চ করলে শাস্তির মুখে পড়তে হতে পারে? এমন কিছু বিষয় আছে, যেগুলি সার্চ করলেই জেল বা জরিমানা, দুটোই হতে পারে।

প্রথমেই যে বিষয়টি আসবে তা হল ‘How to make a bomb’। ভুলেও এই ধরনের কিছু সার্চ করবেন না। বোমা বা বিস্ফোরক তৈরি সংক্রান্ত তথ্য সার্চ করা বেশিরভাগ দেশে নিষিদ্ধ, এবং এতে নজরদারি শুরু হয়ে যায়। যদি কেউ এই ধরনের সার্চ করে, তবে পুলিশ সহজেই তার অবস্থান ট্র্যাক করতে পারে, এবং তা অবিলম্বে নাশকতার জন্য সন্দেহ করা হয়।

Advertisements

দ্বিতীয়ত, চাইল্ড পর্নোগ্রাফি। এটি একেবারেই অপরাধ। সারা বিশ্বেই চাইল্ড পর্নকে নিয়ে কঠোর আইন রয়েছে। ভারতে পসকো আইন রয়েছে, যার মাধ্যমে শিশু নিগ্রহের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। যেকোনো চাইল্ড পর্ন সংক্রান্ত সার্চ এবং সাইটগুলি নিয়মিতভাবে ব্লক করা হয়। এ ধরনের কোনো সার্চ করার ফলে আপনি শাস্তির মুখে পড়তে পারেন, যার মধ্যে জেল এবং জরিমানা দুটোই অন্তর্ভুক্ত।

আপনার পছন্দের সংবাদ

Bikaner Express : উত্তরবঙ্গ রেল দুর্ঘটনায় মৃত বেড়ে ৯, প্রকাশ্যে নামের তালিকা

40N6 Missile

আতঙ্কে পাকিস্তান! রাশিয়া থেকে ৪০০ কিমি পাল্লার বিপজ্জনক ক্ষেপণাস্ত্র কিনবে ভারত 

Suvendu Adhikari first day at Nabanna

শমীক-সাক্ষাৎ সেরে নবান্নে শুভেন্দু, আজই ম্যারাথন প্রশাসনিক বৈঠক

এছাড়া হ্যাকিং টিউটোরিয়াল বা সফটওয়্যার সম্পর্কিত সার্চ করা অপরাধ। ভারতসহ বিভিন্ন দেশে তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী হ্যাকিং শাস্তিযোগ্য অপরাধ, এবং এ ধরনের তথ্য সার্চ করা আপনাকে তদন্তের আওতায় আনতে পারে।

অন্য একটি সাধারণ ভুল হলো পাইরেটেড মুভি ডাউনলোড করা। অনেকে সিনেমা হলের বদলে ইন্টারনেটে পাইরেটেড মুভি সার্চ করেন এবং তা ডাউনলোড করেন। এটি কপিরাইট লঙ্ঘন এবং ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতির কারণ হতে পারে। পাইরেটেড মুভি ডাউনলোড করলে আপনি গুরুতর শাস্তি পেতে পারেন, যার মধ্যে জরিমানা এবং আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

অতএব, ইন্টারনেটে যে কোনও বিষয় সার্চ করার আগে সচেতন হতে হবে, কারণ কিছু বিষয় আপনার জন্য গুরুতর সমস্যার সৃষ্টি করতে পারে।

এই সংক্রান্ত আরও খবর

হামিদ আনসারির সঙ্গে পাক যোগ! গর্জে উঠলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি

By Kolkata24x7 Team July 13, 2022 10:09 PM
#ट्रेंडिंग हैशटैग:GoogleGoogle Account

Post navigation

Previous Previous post: ‘নোংরা মনের’ রণবীরের কথা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট
Next Next post: প্রয়াগের সঙ্গমে দূষণের বিষ! স্নান যোগ্যই নয় মহাকুম্ভ! কেন্দ্রেরই রিপোর্টে উদ্বেগ

District News

.

Kolkata24x7 is a leading Bengali news portal providing the latest news mobile logo

Kolkata24x7 is a Bengali digital news platform delivering fast, reliable, and accurate news from West Bengal, India, and around the world. We provide trusted coverage of politics, sports, entertainment, lifestyle, and breaking news 24x7.

  • About Us
  • Contact Us
  • Advertise With Us
  • Terms & Conditions
  • Editorial Policy
  • Editorial Team
  • Press Release

.

  • Facebook
  • X
  • YouTube
  • WhatsApp
  • RSS Feed
© Copyright All right reserved By Kolkata24x7 Powered By