পুজোর আগে শেষ শনিবারে পেট্রোলের দাম বেড়ে দাঁড়াল ১০৬.০৬ টাকা, কলকাতায় কত?

শনিবার সকালে ফের দেশজুড়ে নতুন করে জারি হল পেট্রোল ও ডিজেলের দাম। গতকাল অর্থাৎ শুক্রবার দেশের বহু রাজ্যেই দাম বেড়েছিল পেট্রোল ও ডিজেলের (Petrol Diesel Price)। আর এই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Petrol and Diesel Prices in India

শনিবার সকালে ফের দেশজুড়ে নতুন করে জারি হল পেট্রোল ও ডিজেলের দাম। গতকাল অর্থাৎ শুক্রবার দেশের বহু রাজ্যেই দাম বেড়েছিল পেট্রোল ও ডিজেলের (Petrol Diesel Price)। আর এই দাম দেখে বেশ চিন্তায় পড়েছিলেন সাধারণ মানুষ। কিন্তু আজ দিল্লি থেকে শুরু করে কলকাতায় কত টাকায় মিলছে জ্বালানি তেল? চলুন তা এক নজরে দেখে নেওয়া যাক।

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ধারাবাহিকভাবে কমলেও শনিবার সকালে সরকারি তেল সংস্থাগুলির তরফে পেট্রোল ও ডিজেলের দামে ভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এবার জেনে নিন আপনার শহরে আজ কত টাকায় মিলছে তেল? সরকারি তেল সংস্থাগুলির প্রকাশিত দর অনুযায়ী, হরিয়ানার গুরুগ্রামে পেট্রোলের দাম প্রতি লিটারে ৯৪.৯৪ টাকা। এদিকে ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৮৭.৮০ টাকা।

   

তবে, বিহারের রাজধানী পাটনায় আজ পেট্রোলের দাম প্রতি লিটারে হয়েছে ১০৬.০৬ টাকা। যেখানে ডিজেল লিটার প্রতি বিক্রি হচ্ছে ৯২.৮৭ টাকা। গতকালের তুলনায় বিহারে পেট্রোল-ডিজেলের দাম আজ অনেকটাই বেড়েছে। ওদিকে রাজস্থানের প্রধান শহর যোধপুরে, আজ পেট্রোলের দাম প্রতি লিটারে বিক্রি হচ্ছে ১০৪.৫৮ টাকায়। আর সেখানে আজ ডিজেলের দাম রয়েছে ৯০.৪৬ টাকা।

শুক্রবারের তুলনায় শনিবারে রাজস্থানে পেট্রোল-ডিজেলের দাম একটু বেড়েছে। অন্যদিকে আজ শুক্রবার দিল্লিতে পেট্রোল মিলছে ৯৪.৭২ টাকায় এবং ডিজেল মিলছে প্রতি লিটারে ৮৭.৬২ টাকায়। আজ মুম্বাইতে পেট্রোল ১০৩.৪৪ টাকা এবং ডিজেল প্রতি লিটারে ৮৯.৯৭ টাকা। শনিবার মুম্বাইতে ডিজেলের দাম অনেকটাই কমেছে। চেন্নাইতে আজ পেট্রোল ১০০.৮৮ টাকা এবং ডিজেল প্রতি লিটারে ৯২.৪৭ টাকা।

চেন্নাইতে আজ পেট্রল-ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে কলকাতায় আজ পেট্রোল ১০৪.৯৫ টাকা এবং ডিজেল প্রতি লিটারে ৯১.৭৬ টাকা। তবে শুক্রবার কলকাতায় দাম অপরিবর্তিত রয়েছে পেট্রোল ও ডিজেলের। প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দামের পরিবর্তন হয় এবং নতুন দাম প্রকাশ করা হয়। পেট্রোল ও ডিজেলের দামের সঙ্গে আবগারি শুল্ক, ডিলার কমিশন, ভ্যাট সহ অন্যান্য জিনিস যোগ করার পর এর দাম মূল দামের থেকে প্রায় দ্বিগুণ হয়ে যায়।

এই কারণেই আমাদের এতটা বেশি দামে পেট্রোল-ডিজেল কিনতে হয়। গ্রাহকরা এসএমএসের মাধ্যমে জেনে নিতে পারেন পেট্রোল ডিজেলের দৈনিক দাম। ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা ৯২২৪৯৯২২৪৯ নম্বরে আরএসপি এবং তাদের সিটি কোড টাইপ করে তথ্য পেতে পারেন এবং বিপিসিএল গ্রাহকরা আরএসপি এবং তাদের সিটি কোড টাইপ করে ৯২২৩১১২২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে তথ্য পেতে পারেন।

এইচপিসিএল গ্রাহকরা এইচপিপ্রাইস এবং তাদের সিটি কোড টাইপ করে এবং ৯২২২২০১১২২ নম্বরে পাঠিয়ে দাম জানতে পারেন। প্রতিদিন সকালে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অফ ইন্ডিয়ার মতো সংস্থাগুলি তাদের ওয়েবসাইটে পেট্রোল এবং ডিজেলের দাম প্রকাশ করে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google