
কলকাতা: সপ্তাহান্তে সোনার বাজারে আবার বড় ধাক্কা৷ ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম (Gold Price) সামান্য বৃদ্ধি পেয়েছে৷ এর আগে এক ধাক্কায় সোনার দাম কমে যাওয়ায় অনেক সাধারণ মানুষ উদ্বিগ্ন ছিলেন৷ জেনে নিন শনিবার কত বাড়ল সোনার দাম৷
শনিবার ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম প্রতি গ্রামের জন্য ১৪২৫০ টাকা, এবং ১০ গ্রামের জন্য ১৪২৫০০ টাকা৷ ২৪ ক্যারেট পাকা সোনার দাম প্রতি গ্রামের জন্য ১৪৯৯৫ টাকা, এবং ১০ গ্রামের জন্য ১৪৯৯৫০ টাকা৷ ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম প্রতি গ্রামের জন্য ১৪৯২০ টাকা, এবং ১০ গ্রামের জন্য ১৪৯২০০ টাকা৷
রুপোর বাজারেও সামান্য ওঠানামা লক্ষ্য করা গিয়েছে৷ ১০০ গ্রামের খুচরা রুপোর দাম ২৩৪২০ টাকা, ১ কেজি রুপোর দাম ২৩৪২০০ টাকা৷ ১০০ গ্রামের রুপোর বাটের দাম ২৩৪১০ টাকা, এবং ১০০ কেজি রুপোর বাটের দাম ২৩৪১০০ টাকা৷ সোনার খাঁটিতা মূলত ক্যারেটের ওপর নির্ভর করে৷ ২৪ ক্যারেট হলো সবচেয়ে খাঁটি, এতে অন্য কোনো ধাতু মেশানো থাকে না৷ ২২ ক্যারেট বা কম ক্যারেটের সোনায় খাদ ধাতু মেশানো থাকে, যা গহনার মান ও রঙে প্রভাব ফেলে৷ তাই ২৪ ক্যারেট সোনার দাম সাধারণত বেশি থাকে৷
প্রসঙ্গত, শুক্রবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ১,৩৬,৫৪০ টাকা৷ ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ১,৪৮,৯৬০ টাকা৷
