দুবাইয়ে পুত্র সহ আটকে শুভশ্রী! উদ্বেগে রাজ

কলকাতা: অশান্ত মধ্যপ্রাচ্য। গতকাল থেকেই ইসরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় বিপর্যস্ত ইরান (Subhashree Ganguly)। মৃত্যু হয়েছে দেশ নেতা খামেনেই র। এই অশান্তির আগুন ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। ...

By Sudipta Biswas

Published:

Follow Us
subhashree-ganguly-stuck-dubai-middle-east-tension

কলকাতা: অশান্ত মধ্যপ্রাচ্য। গতকাল থেকেই ইসরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় বিপর্যস্ত ইরান (Subhashree Ganguly)। মৃত্যু হয়েছে দেশ নেতা খামেনেই র। এই অশান্তির আগুন ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। দুবাই, কাতার, বাহরাইন ও এই অশান্তির আগুন থেকে ছাড়পত্র পায়নি। আর সেই দুবাইতেই আটকে পড়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং পুত্র ইউভান। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিচালক রাজ চক্রবর্তী।

ইউভানের স্কুলের ছুটির কারণে শুভশ্রী তাঁকে নিয়ে দুবাইয়ে ঘুরতে গিয়েছিলেন । কিন্তু হঠাৎ করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ায় এবং বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা কলকাতায় ফিরতে পারছেন না। শুভশ্রী এবং ইউভান বর্তমানে দুবাইয়ের পাম জুমেইরাহ-র কাছে একটি হোটেলে নিরাপদেই আছেন। তাঁদের সঙ্গে দুবাইয়ের কয়েকজন আত্মীয় ও বন্ধুও রয়েছেন যারা তাঁদের দেখভাল করছেন বলেও জানা গিয়েছে।

   

আরও দেখুন: মধ্যপ্রাচ্যে যুদ্ধের অশনি সঙ্কেত, দুবাই বিমানবন্দরে আটকে সিন্ধু

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ চক্রবর্তী। তিনি বলেছেন তিনি তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। রাজের টিমের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে বর্তমানে তাঁরা দুজনেই নিরাপদ আছেন এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা করছেন। শুধু শুভশ্রী ও ইউভান নয় দুবাইতে আটকে পড়েছেন ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুও।

সিন্ধু বার্মিংহামে অনুষ্ঠিত হতে চলা ‘অল ইংল্যান্ড ওপেন’ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাচ্ছিলেন। দুবাই ছিল তাঁর যাতায়াতের ট্রানজিট পয়েন্ট। কিন্তু হঠাৎ বিমান চলাচল স্থগিত হয়ে যাওয়ায় তিনি সেখানেই আটকে পড়েন। সিন্ধু তাঁর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে, দুবাই বিমানবন্দরে থাকার সময় তাঁর অবস্থানের খুব কাছেই একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ধোঁয়া ও ধ্বংসাবশেষের কারণে তাঁর কোচ এবং দলের সদস্যদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে হয়। তবে এখন সকলেরই চোখ থাকবে কখন দুবাইতে বিমান চলাচল স্বাভাবিক হয়। আজ দুবাইতে প্রায় ৪৪৪ টি বিমান দেরিতে চলছে বা বাতিল করা হয়েছে। এমতাবস্থায় সেখানকার প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটাই দেখার।

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google