HomeKolkata Cityগ্রেফতার হলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়

গ্রেফতার হলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়

বাঁশদ্রোণীতে পথ দুর্ঘটনায় ছাত্রমৃত্যুর প্রতিবাদে দিনভর থানার সামনে বসে ছিলেন বিজেপী নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly)৷ আজ বৃহস্পতিবার সকালেই গ্রেফতার করা হয় তাঁকে৷

বাঁশদ্রোণীতে পথ দুর্ঘটনায় ছাত্রমৃত্যুতে গ্রেফতারির দাবিতে ১৪ ঘণ্টা অবস্থান বিক্ষোভ বিজেপি নেত্রীর। বুধবার গোটা রাত তিনি ধর্ণা দিয়েছিলেন৷ আজ বৃহস্পতিবার সকালেও বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন সেখানে। রূপা(Roopa Ganguly) গঙ্গোপাধ্যায়কে সরানোর চেষ্টা করা হলেও তিনি তাঁদের কথা শোনেননি৷ এরপরই রূপা গঙ্গোপাধ্যায়কে(Roopa Ganguly) গ্রেফতার করেন পুলিশ৷

   

প্রসঙ্গত, বুধবার, মহালয়ার সকালেই বাঁশদ্রোণীতে পে লোডারের ধাক্কায় নবম শ্রেণির এক ছাত্র মৃত্য়ুতে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকাজুড়ে। যার জেরে সারাদিনই উতপ্ত থাকে গোটা এলাকা৷ স্থানীয় বাসিন্দারা প্রশাসন-কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন৷

কারণ মর্মান্তিক ঘটনার পর প্রায় চার ঘন্টা কেটে গেলেও ওই স্থানে কাউন্সিলারকে দেখা যায়নি৷ এরপরই রণক্ষেত্রের আকাল ধারণ করে গোটা পরিস্থিতি৷ ভাঙচুর চালানো হয় ঘাতক পে লোডারে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হতে হয় পাটুলি থানার ওসি-কেও। তারপরই কনস্টেবলকে কিল-চড়-ঘুষি মারারও অভিযোগ ওঠে।

দুপুরের পরও পরিস্থিতি শান্ত হলেও সেখানে আসেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly) সহ দলের কর্মীরাও৷ এরপর তাঁরা থানা ঘেরাও করলে পরিস্থিতি একেবারে পুলিশের নাগালের বাইরে চলে যায়৷ বহুবার তাঁদের ধর্ণা প্রত্যাহারের কথা জানালেও কোনও সুরাহা মেলেনি৷ এতপর আজ সকালে গ্রেফতার করা হয় রূপা গঙ্গোপাধ্যায়কে (Roopa Ganguly)৷

Kolkata24x7 Team
Kolkata24x7 Teamhttps://kolkata24x7.in
আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।
Stay Connected
Must Read
Related News