শীতের লুকোচুরির মধ্যে বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ বঙ্গে

কলকাতা: শীতকাল মানেই জমিয়ে চিড়িয়াখানা, নিকোপার্ক, পিকনিক৷ শীতের শহর মানেই নলেন গুড়ের গন্ধ, টাটকা মোয়ার স্বাদ৷ কিন্তু এবছর শীত যেন লুকোচুরি খেলছে৷ তেমনভাবে দেখা নেই শীতের৷ যদিও আলিপুর ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কলকাতা: শীতকাল মানেই জমিয়ে চিড়িয়াখানা, নিকোপার্ক, পিকনিক৷ শীতের শহর মানেই নলেন গুড়ের গন্ধ, টাটকা মোয়ার স্বাদ৷ কিন্তু এবছর শীত যেন লুকোচুরি খেলছে৷ তেমনভাবে দেখা নেই শীতের৷ যদিও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, আজ অর্থাৎ শুক্রবার রাত থেকেই তাপমাত্রা নামবে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে৷ আগামী পাঁচ থেকে ছয় দিন জাঁকিয়ে ঠান্ডা পড়ার পূর্বাভাসও দিয়েছিল৷ কিন্তু এর মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস৷

শীতের মধ্যেই তিন দিন মুষলধারে বৃষ্টি নামবে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে৷ পশ্চিমী ঝঞ্ঝার জেরে তিন দিন বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস৷ ১৬ থেকে ১৮ জানুয়ারি বৃষ্টির আশঙ্কা রয়েছে৷ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস কলকাতাতেও৷ আগামী মঙ্গলবার ১৬ তারিখ থেকে বৃষ্টি হতে পারে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলিতে৷ ১৮ জানুয়ারি, অর্থাৎ, বৃহস্পতিবার, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

   

সেই সঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং জেলায় ১৬ জানুয়ারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ ১৭ ও ১৮ তারিখ থেকে পাহাড়ি জেলাগুলিতেও তুমুল বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের৷ বৃষ্টি হলে পারদ পতন ফের থমকে যেতে পারে৷ আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই দেখা যাবে ঘন কুয়াশার দাপট৷

১৫ তারিখ পর্যন্ত বাংলার আকাশ মোটের উপর শুষ্কই থাকবে৷ ১৫ জানুয়ারি পর্যন্ত কলকাতা ও আশপাশের এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস৷ ১৬ তারিখে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলবর্তী এলাকাগুলিতে৷ আগামী কয়েকদিন কুয়াশার দাপট অব্যাহত থাকবে গোটা বাংলাতেই৷ উত্তরবঙ্গের কয়েকটি জায়গা ঘন কুয়াশায় ঢাকা পড়তে পারে৷

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।