বিজেপির প্রচারের কাউন্টডাউন শুরু, বঙ্গে আসছেন মোদী

কলকাতা: অবশেষে জল্পনার অবসান৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন৷ আগামী ৫ এপ্রিল তিনি রাজ্যে আসছেন৷ মুখ্যমন্ত্রীর মতো তিনিও উত্তরবঙ্গ থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন৷ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
modi-brigade-rally-controversy-west-bengal

কলকাতা: অবশেষে জল্পনার অবসান৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন৷ আগামী ৫ এপ্রিল তিনি রাজ্যে আসছেন৷ মুখ্যমন্ত্রীর মতো তিনিও উত্তরবঙ্গ থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন৷ আলিপুরদুয়ারেই হবে তাঁর প্রথম জনসভা এমনটাই জানা গিয়েছে বিজেপি সূত্রে৷

১৪ মার্চ কলকাতার ব্রিগেডে সভা করে ইতিমধ্যেই ভোটের আবহ তৈরি করেছিলেন মোদী৷ সেই সভার পরদিনই নির্বাচন কমিশন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে৷ তারপর থেকে প্রধানমন্ত্রীর প্রচার সূচি নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল৷ শুক্রবার বিজেপির তরফে জানানো হয়, ৫ এপ্রিল আলিপুরদুয়ারে প্রথম সভা করবেন মোদী৷ এবারের ভোট হবে দুই দফায় ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল৷ প্রথম দফাতেই উত্তরবঙ্গের সব আসনে ভোটগ্রহণ হবে, তাই এই অঞ্চল থেকেই প্রচার শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

   

উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরেই বিজেপির কাছে গুরুত্বপূর্ণ এলাকা৷ ২০১৯ সালের লোকসভা নির্বাচন থেকে শুরু করে পরবর্তী নির্বাচনগুলোতেও এই অঞ্চলে ভালো ফল করেছে দল৷ ফলে এবারও সেই জায়গা শক্ত রাখতে চাইছে গেরুয়া শিবির৷ দলের একাংশ চেয়েছিল রাম নবমীর সময় থেকেই প্রচার শুরু হোক৷ যদিও শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি৷ মার্চের শেষ দিকেও সম্ভাবনা থাকলেও চূড়ান্ত দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে ৫ এপ্রিল৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google