ভোটের আগে বঙ্গে ১২ সভা মোদীর, জোর প্রচার বিজেপির

কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের জোরদার প্রচারে নামছে বিজেপি৷ দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) রাজ্যে অন্তত ১২টি জনসভা করতে পারেন৷ ভোটের আগে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
PM Modi Jewar Airport inauguration

কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের জোরদার প্রচারে নামছে বিজেপি৷ দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) রাজ্যে অন্তত ১২টি জনসভা করতে পারেন৷ ভোটের আগে এই ধারাবাহিক প্রচার কর্মসূচি নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে৷

এই প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ও ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন, আর দিলীপ ঘোষ তাঁর পুরনো কেন্দ্র খড়গপুর সদর থেকে লড়ছেন৷ বিজেপির পরিকল্পনা অনুযায়ী, প্রধানমন্ত্রী উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট ১২টি জনসভা করবেন৷

   

বিজেপি সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গে কোচবিহার, শিলিগুড়ি ও বালুরঘাটে সভা হওয়ার সম্ভাবনা রয়েছে৷ অন্যদিকে দক্ষিণবঙ্গে খড়গপুর, কাঁথি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, হাওড়া এবং দুই ২৪ পরগনায় সভা করার পরিকল্পনা রয়েছে৷ শুভেন্দু অধিকারীর সমর্থনে কাঁথিতে জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী৷ একইভাবে খড়গপুরে দিলীপ ঘোষের সমর্থনে আরেকটি সভার সম্ভাবনা রয়েছে৷

এর আগে সাংগঠনিক ১০টি বিভাগের মধ্যে ৭টি জায়গায় সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ যার মধ্যে আলিপুর, দমদম, দুর্গাপুর, তাহেরপুর, মালদহ, সিঙ্গুর ও ব্রিগেড উল্লেখযোগ্য৷ এবার বাকি এলাকাগুলিকে টার্গেট করে প্রচার আরও বিস্তৃত করতে চাইছে বিজেপি নেতৃত্ব৷ এছাড়া, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রাজ্যে একাধিক জনসভা করবেন বলে জানা গিয়েছে৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google