SSC scam: ৫ আগস্ট অবধি পার্থ-অর্পিতার ইডি হেফাজতের নির্দেশ

  ইডি হেফাজতের আরো সময়সীমা বাড়ল এসএসসিকাণ্ডে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের। জানা গিয়েছে, বুধবার আগামী ৫ আগস্ট অবধি পার্থ ও পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ইডি হেফাজতের নির্দেশ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Partha Chatterjee, Arpita Mukherjee

 

ইডি হেফাজতের আরো সময়সীমা বাড়ল এসএসসিকাণ্ডে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের। জানা গিয়েছে, বুধবার আগামী ৫ আগস্ট অবধি পার্থ ও পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত।

   

ব্যাঙ্কশাল আদালতে নিয়ে যাওয়ার আগে বুধবার জোকার ইএসআই হাসপাতালে শারীরিক পরীক্ষা করানো হয় পার্থ-অর্পিতার। যদিও এদিন হাসপাতাল থেকে বেরোনোর সময়ে সাংবাদিকদের তরফ থেকে পার্থকে প্রশ্ন করা হলে রাজ্যের প্রাক্তন মন্ত্রী মুখে কুলুপ এঁটে থাকেন। ইডি সূত্রে খবর, এদিন দুজনকে আদালতে তোলা হলেও জামিনের আবেদন জানান না অর্পিতার আইনজীবী, শুধু ইডি হেফাজতের বিরোধিতা করেন।

অন্যদিকে ইডির আইনজীবী বলেন, দুই জনের বিরুদ্ধে একাধিক বেনামি সম্পত্তির হদিশ পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তবে
পার্থ চটোপাধ্যায়ের আইনজীবীদের বক্তব্য ছিল, তাঁদের বাড়ি থেকে কিছু পাওয়া যায়নি। কিছু না পেয়েও তাঁকে জিজ্ঞাসবাদ করা হচ্ছে।

এছাড়া ইডির আইনজীবীরা বলেন, তদন্তে অর্পিতা সহযোগীতা করলেও পার্থ চট্টোপাধ্যায় সহযোগীতা করছেন না। তাই তাঁকে হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google