‘গ্যাস নিয়ে প্ররোচনায় পা দেবেন না’, সতর্কবার্তা মমতার

কলকাতা: আজ অর্থাৎ সোমবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে একটি ব্যাপক মিছিল অনুষ্ঠিত হয়েছে। মমতা বলেন, ‘‘এই মিছিল নির্বাচনের…

Mamata Banerjee black money allegation

কলকাতা: আজ অর্থাৎ সোমবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে একটি ব্যাপক মিছিল অনুষ্ঠিত হয়েছে। মমতা বলেন, ‘‘এই মিছিল নির্বাচনের আগে পরিকল্পিত ছিল। গ্যাসের দাম যেভাবে বেড়েছে, তা কেন্দ্র কৃত্রিমভাবে বৃদ্ধি করেছে। আমরা চাই মানুষ যাতে সহজে গ্যাস পায়, সেই কারণে এই প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে।’’

তিনি আরও বলেন, ‘‘মানুষকে ক্যাশ দিয়ে তৃপ্ত করা যাবে না। গ্যাস দিন মানুষের হাতে।’’ মিছিল চলাকালীন মমতা সরাসরি কেন্দ্রকে লক্ষ্য করে বলেন, ‘‘গ্যাস কোম্পানিগুলোর সঙ্গে আমার মিটিং হয়েছে। প্রকৃত কোনো সংকট নেই। সার্ভার খোলা আছে, তবু নির্বাচনের স্বার্থে হঠাৎ গ্যাস সরবরাহে বাধা দেওয়া হয়েছে।’’

   

মুখ্যমন্ত্রী জানান, ‘‘মানুষ যখন গ্যাসের জন্য আবেদন করেছে, লাইনে দাঁড়িয়ে পাচ্ছে না। আমরা প্রথম দিন থেকেই এর প্রতিবাদ করেছি। সমস্ত কোম্পানির সঙ্গে আলোচনা করে নিশ্চিত করেছি যে প্রকৃত কোনো গ্যাস সঙ্কট নেই। সার্ভার খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’’ তিনি জনগণকে সতর্ক করে বলেন, ‘‘প্ররোচনায় পা দেবেন না। নির্বাচনের স্বার্থে বিজেপি গ্যাস নিয়ে রাজনীতি করছে। ব্রিগেড ভরাতে ক্যাশ দেওয়া হচ্ছে। ভরসা রাখুন, আস্থা রাখুন। যতই প্ররোচনা বা চাপ হোক, বাংলার মানুষ জিতবে।’’

মমতা কেন্দ্রীয় কর্মকর্তাদের কাজের নীতি নিয়েও তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘‘নন্দিনী চক্রবর্তী একজন দক্ষ বাঙালি সিএস ছিলেন। এক রাতেই তাঁকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। তারা বাংলার জন্য কাজ করতেন।’’ মিছিল শেষে ধর্মতলার মঞ্চে মমতা বলেন, ‘‘গ্যাস দিন মানুষকে, বেলুন নয়। নির্বাচনের স্বার্থে কেউ রাজনীতি করবে না। আমরা জনগণের স্বার্থেই সচেষ্ট।’’