Durga Puja: কলকাতার দুর্গাপুজোয় মণ্ডপের থিম চন্দ্রযান! ইসরোর সাফল্য বাঙালির পুজোয়

চাঁদের দেশে সফলভাবে পাড়ি দিয়েছে ভারত। ১৪ জুলাই লঞ্চ করা হয় মিশন চন্দ্রযান-৩। এখন পর্যন্ত অনেক সাফল্য অর্জন করেছে ইসরো। ২৩ শে আগস্ট, চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ অংশে একটি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
durga-puja-is-success-of-chandrayaan

চাঁদের দেশে সফলভাবে পাড়ি দিয়েছে ভারত। ১৪ জুলাই লঞ্চ করা হয় মিশন চন্দ্রযান-৩। এখন পর্যন্ত অনেক সাফল্য অর্জন করেছে ইসরো। ২৩ শে আগস্ট, চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ অংশে একটি সফট অবতরণ করে ইতিহাস তৈরি করেছিল এবং ভারত এখানে পৌঁছানোর জন্য বিশ্বের প্রথম দেশ হয়ে উঠেছে। ইসরো ক্রমাগত চাঁদে অনেক পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে।

প্রতিদিন সেইসব পরীক্ষা-নিরীক্ষার আপডেট ইসরো তুলে ধরছে সাধারণ মানুষের কাছে। মহাকাশ গবেষণায় ইসরোর সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ। আনন্দে সামিল আপামোর বাঙালিও। এবার তারই নিদর্শন দেখা যাবে আসন্ন দুর্গাপুজোয়। কারণ লেকটাউনের নেতাজি স্পোর্টিং ক্লাবের এই বছরের পুজোর থম ভারতের চন্দ্রযানের সাফল্য৷

   

লেকটাউনের নেতাজি স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা এই বছর ৪৬ তম বর্ষে পুজোর থিম ইসরোর (ISRO) বিজ্ঞানীদের উৎসর্গ করছেন। চন্দ্রযান সাফল্য়কে থিমে মেলে ধরতে উদ্য়োগী কর্মকর্তারা। রবিবারই হয়ে গিয়েছে খুঁটি পুজো। এরপরই শুরু হয়ে গেল ক্লাবের পুজোর প্রস্তুতি। খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ও দমকলমন্ত্রী সুজিত বসু। এই বিষয়ে সংবাদমাধ্যমকে সুজিত বসু বলেন, “খুবই ভাল। চন্দ্রযান ল্য়ন্ডিংয়ে আমাদের বিজ্ঞানীরা সফল হয়েছেন। এই ক্লাব ভাল পুজো করে।“

জানা যাচ্ছে যে শিল্পী, ইসরোর বিজ্ঞানীদের পরিশ্রম, সাফল্য় ও গোটা দেশের আবেগকে থিমে তুলে ধরবেন। পুজো উদ্যোক্তরা আশা করছেন যে এই বছরে দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google