“বিজেপির কো-অর্ডিনেটরের মতো ঘুরছেন”, নন্দীগ্রামে সিইও সফর নিয়ে কটাক্ষ কুণালের

কলকাতা: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। প্রকাশিত হল এসআইআর-এর নিষ্পত্তি হওয়া নামের প্রায় সম্পূর্ণ তালিকা। তালিকা প্রকাশের পর থেকেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন করে চাপানউতোর।…

Kunal Ghosh oppose new name of mgnrega

কলকাতা: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। প্রকাশিত হল এসআইআর-এর নিষ্পত্তি হওয়া নামের প্রায় সম্পূর্ণ তালিকা। তালিকা প্রকাশের পর থেকেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন করে চাপানউতোর। এই ইস্যুকে কেন্দ্র করে ফের সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেস, যেখানে ‘বিজেপি-কমিশন’ যোগসাজশের অভিযোগ তুলে সরব হল দলের শীর্ষ নেতৃত্ব। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (kunal Ghosh)।

তিনি (kunal Ghosh)  সরাসরি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। কুণাল ঘোষের অভিযোগ, নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়ে বিজেপির পক্ষে কাজ করছে। তাঁর কথায়, “নির্বাচন কমিশন পুরোদস্তুর বিজেপির দলদাসে পরিণত হয়েছে। বিজেপির সংগঠন দুর্বল, তাই সেই ঘাটতি পূরণে যেন নিজেরাই দায়িত্ব তুলে নিয়েছে কমিশনের কিছু আধিকারিক।” এই প্রেক্ষাপটে উঠে আসে নন্দীগ্রাম প্রসঙ্গ। কুণাল ঘোষ দাবি করেন, মুখ্য নির্বাচনী আধিকারিকের নন্দীগ্রাম সফর নিয়েও একাধিক প্রশ্ন রয়েছে।

   

তাঁর অভিযোগ, ওই সফরের সময় মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা গেছে বিজেপির কালীচরণপুর এলাকার এক অঞ্চল কো-অর্ডিনেটরকে। এই বিষয়টিকে কেন্দ্র করে তিনি প্রশ্ন তোলেন প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে। কুণাল আরও বলেন, “মুখ্য নির্বাচনী আধিকারিক প্রথমেই বেড়াতে গেলেন নন্দীগ্রামে। সেখানে তাঁর সঙ্গে ঘুরছেন বিজেপির কালীচরণপুরের অঞ্চল কো-অর্ডিনেটর। এই ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।” তাঁর মতে, একজন নির্বাচন কমিশনের উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে কোনও রাজনৈতিক দলের প্রতিনিধির এমন ঘনিষ্ঠ উপস্থিতি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সন্দেহ তৈরি করে।