Kunal Ghosh: শিক্ষক দুর্নীতি মামলার তদন্তে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে ‘পরামর্শ’ দিলেন কুণাল

সিবিআইয়ের তদন্ত নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। এমনকি নিয়োগের সঙ্গে যুক্তদের কখনও ধেড়ে ইঁদুর, আবার কখনও দুর্নীতির মাথাদের সম্পর্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে দেখা গেছে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Kunal Ghosh gave 'advice' to Justice Abhijit Ganguly in the investigation of teacher corruption case

সিবিআইয়ের তদন্ত নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। এমনকি নিয়োগের সঙ্গে যুক্তদের কখনও ধেড়ে ইঁদুর, আবার কখনও দুর্নীতির মাথাদের সম্পর্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে দেখা গেছে বিচারপতিকে। বুধবার এক অভিনেত্রীর যুক্ত থাকার কথা বলে জল্পনা বাড়িয়েছেন বিচারপতি। এবার বিচারপতিকেই নিশানা করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর কথায়, সময় নষ্ট না করে নিজেই তদন্ত করুন বিচারপতি।

তিনি বলেন, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কথাবার্তা যা শুনি, তাতে মনে হয় ওনার জ্ঞান প্রবল। উনি অত্যন্ত সচেতন। গোটা বিষয়টায় ওনার একটা স্পষ্ট ধারণা রয়েছে। উনি মাথা কে জানেন, উনি ধেড়ে ইঁদুর কী জিনিস জানেন, তার কারণ উনি দীর্ঘ দিন এই স্কুল সার্ভিস কমিশনের আইনি ব্যবস্থার সঙ্গে জড়িত ছিলেন। ফলে অহেতুক রাজ্য সরকার, রাজ্য পুলিশ, তাঁদের হাত থেকে চলে গেল সিবিআইতে। সিবিআই, ইডি তাঁরাও নাকি পারছে না। এর একমাত্র সলিউশন হল বিচারপতি গঙ্গোপাধ্যায় যিনি গোটা বিষয়টা জানেন।

   

এরপরেই তিনি বলেন, তাঁকে এই মামলার বিচারপতি হিসেবে রাখলে সময় নষ্ট হবে। তদন্তকারী সংস্থাগুলি কাঠগড়ায় উঠবে, তাঁদের সময় নষ্ট হবে। ফলে, তাঁকে সাক্ষী হিসেবে রাখা হোক। তিনি গোপন জবানবন্দী দিন। উনি বলে দিন কে মাথা? কে লেজ? কে কাকে কি করেছে? আকারে ইঙ্গিতে অহেতুক সময় নষ্ট হচ্ছে।

তৃণমূলের মুখপাত্রকে পাল্টা কটাক্ষ সিপি(আই)এমের রাজ্যসভার সদস্য বিকাশরঞ্জন ভট্টাচার্যের। তিনি বলেন, তৃণমূল দলটা একটা অশিক্ষিত মুর্খ লোকেদের সমাবেশ হয়েছে যারা দুর্নীতিতে পারদর্শী। বিচারব্যবস্থা আইন এসব যুক্তিবোধ সম্পর্কে তাঁরা দূরে থাকেন। যিনি মুখপাত্র তিনি চিটফান্ডের অন্যতম অভিযুক্ত হিসেবে বিচারাধীন রয়েছেন। বহুদিন তিনি কারাগারে ছিলেন। এমনকি চিটফান্ডের সবথেকে বেশী সুবিধে যিনি পেয়েছিলেন, সেই নেত্রীর তিনি দালালি করছেন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google