রবিবার UPSC Preliminary Exam। চলবে অতিরিক্ত মেট্রো। কখন? জেনে নিন

এই রবিবার, ২৮ মে রয়েছে ইউপিএসসি পরীক্ষা (UPSC Preliminary Examination)। পরীক্ষার জন্য কলকাতা মেট্রো রবিবার ৮ জোড়া অতিরিক্ত ট্রেন চালাবে। এমনটাই জানিয়েছে রেল কর্তৃপক্ষ। জানানো হয়েছে, রবিবার কোনও ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Kolkata Metro

এই রবিবার, ২৮ মে রয়েছে ইউপিএসসি পরীক্ষা (UPSC Preliminary Examination)। পরীক্ষার জন্য কলকাতা মেট্রো রবিবার ৮ জোড়া অতিরিক্ত ট্রেন চালাবে। এমনটাই জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

জানানো হয়েছে, রবিবার কোনও মেট্রোর ব্লু লাইনে (দক্ষিণেশ্বর – কবি সুভাষ লাইনে) মেগা ব্লক হবে না। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ওইদিন দক্ষিণেশ্বর – কবি সুভাষ লাইনে আপ ও ডাউন মিলিয়ে ১৪৬ টি মেট্রো চলবে। তার মধ্যে ৭৩ টি আপ লাইনে এবং ৭৩ টি ডাউন লাইনে। অন্য রবিবারের ক্ষেত্রে এই রুটে ১৩০ টি মেট্রো চলে এই লাইনে।

   

রবিবার সাধারণত প্রথম মেট্রো শুরু হয় বেলা ৯টা থেকে। তবে ইউপিএসসি পরীক্ষার কথা মাথায় রেখে এই রবিবার মেট্রো শুরু হবে ভোর ৭টা থেকে। (Kolkata Metro) মেট্রোর রাতের সময়সূচিতে কোনও পরিবর্তন নেই, একই থাকছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google