কালিয়াগঞ্জ কান্ডে দময়ন্তীর রিপোর্ট প্রগ্রেসে ক্ষুব্ধ বিচারপতি

পুলিশের বিশেষ পদ থেকে দময়ন্তীকে সরিয়েছে নবান্ন। এবার কালিয়াগঞ্জের কিশোরীকে ধর্ষণ–খুনের অভিযোগের তদন্তে তৈরি বিশেষ তদন্তকারী দল তথা সিট থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে। এই সিট গঠন করেছিল ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

পুলিশের বিশেষ পদ থেকে দময়ন্তীকে সরিয়েছে নবান্ন। এবার কালিয়াগঞ্জের কিশোরীকে ধর্ষণ–খুনের অভিযোগের তদন্তে তৈরি বিশেষ তদন্তকারী দল তথা সিট থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে। এই সিট গঠন করেছিল কলকাতা হাইকোর্ট।

সিটের বাকি দুই সদস্য উপেন বিশ্বাস এবং পঙ্কজ দত্তের রিপোর্টের ভিত্তিতে আজ, বৃহস্পতিবার দময়ন্তীকে সরিয়ে দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা।

   

প্রসঙ্গত, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে একটি রিপোর্ট পেশ করেন সিটের বাকি দুই সদস্য। প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস এবং অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্ত সেই রিপোর্টে দময়ন্তী সেনের বিরুদ্ধে সমালোচনা করেন।

তারা আদালতে বলেন, ‘সিট কোনও কাজ করতে পারেনি। দময়ন্তী সেন কোনও সহযোগিতা করেননি। রাজ্য পুলিশও অসহযোগিতা করেছে। কালিয়াগঞ্জ যাওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের যে ব্যবস্থা করার কথা সেটাও হয়নি।’

এই অভিযোগ শুনে বিচারপতি রাজাশেখর মান্থা স্বরাষ্ট্রসচিবের কাছে রিপোর্ট তলব করেন। তিনি দুজন শীর্ষ আধিকারিকের রিপোর্ট দেখে অত্যন্ত ক্ষুব্ধ হন।

তারপর বিচারপতির মন্তব্য করেন, ‘দময়ন্তী সেনের জায়গায় কাকে সিটের মাথায় বসানো যায় সেটা যেন স্বরাষ্ট্রসচিব সুপারিশ করেন।’‌

বিচারপতির মন্তব্য শুনে বাকি দুই সদস্য উপেন বিশ্বাস এবং পঙ্কজ দত্ত বলেন, ‘ আদালত এই তদন্তভার সিবিআইকে দিক।’‌

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google