Baruipur Case: বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনা সংক্রান্ত কেসের দায়িত্বে এবার ডিএসপি ও ডিইবি শান্তনু মুখোপাধ্যায়। সরিয়ে দেওয়া হল ভারপ্রাপ্ত আধিকারিক জয়ন্ত পোদ্দারকে। উল্লেখ্য, বারুইপুর ঘটনা ঘটার এক সপ্তাহের মধ্যেই বদল করা হল দুই তদন্তকারী অফিসারকে।
প্রশ্ন উঠছে যে কেন বারবার পুলিশ আধিকারিক বদল হচ্ছে। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেখা করেন নির্যাতিতার পরিবারের সঙ্গে। দেখা করার পর তিনি যান গণপিটুনিতে মৃত ব্যক্তির বাড়ি। মুখ্যমন্ত্রী মৃতার পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেন। এছাড়া পরিবারের এক সদস্যকে চাকরির প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। দুই পরিবারের সঙ্গে দেখা করে এরপর বারুইপুর পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্বোধনের পর প্রশাসনিক বৈঠক করেন।
বৈঠকের পরই দেখা যায় যে বদলে যায় বারুইপুরের ঘটনার তদন্তকারী আধিকারিক। শুরুর দিকে যখন নাবালিকার পরিবার নিখোঁজ ডায়রি করেন, সেই সময় প্রাথমিক তদন্তকারী অফিসার ছিলেন দিগন্ত মণ্ডল। এরপর দায়ের হয় ধর্ষণ ও খুনের অভিযোগ। তখন দিগন্তকে সরিয়ে তদন্তকারী অফিসার করা হয় জয়ন্ত পোদ্দারকে। এরপর ফের বদল! মনে করা হচ্ছে তদন্তের গতি বাড়াতে তদন্তের ভার গেল বারুইপুল জেলা পুলিশের DSP ও DEB হলে শান্তনু মুখোপাধ্যায়ের কাছে। অপর দিকে, বারুইপুরের সূর্যপুরে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।





