বিধানসভার অধিবেশন চলাকালীন কুণাল ঘোষকে (Kunal Ghosh) ঘিরে তৈরি হল তীব্র উত্তেজনা। অভিযোগ, বিধানসভার ভিতরে আখরুজ্জমানের সঙ্গে কুণাল ঘোষের বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক ঘিরে বিধানসভায় হট্টগোল শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিধানসভার নিরাপত্তার দায়িত্বে থাকা মার্শালদের হস্তক্ষেপ করতে হয়। পরে মার্শালদের মাধ্যমে কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষকে বিধানসভার কক্ষ থেকে বাইরে বের করে দেওয়া হয় বলে জানা গিয়েছে।
ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিধানসভার মতো গুরুত্বপূর্ণ জায়গায় এমন ঘটনা নজিরবিহীন। অন্যদিকে, শাসক শিবিরের তরফে পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
অধিবেশনের মাঝেই এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হওয়ায় কিছু সময়ের জন্য বিধানসভার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। কুণাল ঘোষকে ঘিরে এই ঘটনার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে পাল্টা মন্তব্য ও বিতর্ক। পুরো ঘটনাকে কেন্দ্র করে বিধানসভা চত্বরে চাপা উত্তেজনা বজায় রয়েছে।





