যুদ্ধের প্রভাবে কলকাতায় সোনা ও রূপোর দরে ওঠানামা

কলকাতা: পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে বাজারে আবার ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে৷ বিশেষ করে ইরান, ইজরায়েল এবং আমেরিকার মধ্যে সংঘাত শুরু হওয়ার পর আন্তর্জাতিক…

Gold Price

কলকাতা: পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে বাজারে আবার ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে৷ বিশেষ করে ইরান, ইজরায়েল এবং আমেরিকার মধ্যে সংঘাত শুরু হওয়ার পর আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বেড়েছে, যা সরাসরি কলকাতার বাজারে প্রভাব ফেলেছে৷

শনিবার কলকাতার বাজারে ২৪ ক্যারাটের পাকা সোনার (Gold) প্রতি ১০ গ্রামের দাম কমেছে ১,৮৫০ টাকা৷ খুচরা বাজারে ২৪ ক্যারাটের দাম বর্তমানে ১,৬২,২০০ টাকা প্রতি ১০ গ্রাম৷ ২২ ক্যারাটের হলমার্কযুক্ত গয়না সোনার দাম কমেছে ১,৭৫০ টাকা, যা এখন দাঁড়িয়েছে ১,৫৪,১৫০ টাকা প্রতি ১০ গ্রাম৷

   

রূপোর বাজারও শনিবার কিছুটা স্থিতিশীলতা দেখিয়েছে৷ প্রতি কেজি রূপোর দাম কমেছে ১,৯৫০ টাকা এবং খুচরা দরে এখন ২,৬৭,৮৫০ টাকায় পাওয়া যাচ্ছে৷ তবে ক্রেতাদের জন্য বাজারের এই মূল্যে সরাসরি কেনা সম্ভব নয়৷ কারণ এই মূল্যের সঙ্গে যোগ হবে ৩ শতাংশ জিএসটি এবং গয়না তৈরির খরচ৷ বিপণি অনুযায়ী এই খরচ আলাদা হতে পারে৷

কলকাতার বাজারে শনিবারের দাম:

২৪ ক্যারাট পাকা সোনা বার: ১,৬১,৪০০ টাকা প্রতি ১০ গ্রাম

২৪ ক্যারাট খুচরা সোনা: ১,৬২,২০০ টাকা প্রতি ১০ গ্রাম

২২ ক্যারাট হলমার্ক সোনা: ১,৫৪,১৫০ টাকা প্রতি ১০ গ্রাম

রূপো খুচরা: ২,৬৭,৮৫০ টাকা প্রতি কেজি

বাজারে গেলে এই দরেই আপনি সোনা কিনতে পারবেন না। এই দরের থেকে কিছুটা বেশি খরচ হবে। কারণ এই দরের সঙ্গে যোগ হবে জিএসটি এবং গয়না তৈরির মজুরি। জিএসটি ৩ শতাংশ নির্দিষ্ট হলেও বিপণি ভেদে এই মজুরি আলাদা হতে পারে।