লক্ষ্মীবারে ২৪ ক্যারট সোনার দামে বিরাট পতন, কলকাতায় রুপো কত?

লক্ষ্মীবারে সোনা ও রুপোর দামে (Gold Silver Price) ফের বিরাট চমক লক্ষ্য করা গেল। এমনিতে বিয়ের মরসুম আসছে। আর বিয়ের মরসুমে সোনা, রুপোর দাম নিয়ে আলোচনা হবে না ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

লক্ষ্মীবারে সোনা ও রুপোর দামে (Gold Silver Price) ফের বিরাট চমক লক্ষ্য করা গেল। এমনিতে বিয়ের মরসুম আসছে। আর বিয়ের মরসুমে সোনা, রুপোর দাম নিয়ে আলোচনা হবে না তা তো হতেই পারে না। বিয়ে সোনার গয়না ছাড়া অসম্পূর্ণ, অন্তত বাঙালি বিয়ের ক্ষেত্রে তো সেটাই। কিন্তু সাম্প্রতিক সময়ে সোনার দাম এতটা বেশি ছিল যে কিনতে গিয়ে নাভিশ্বাস হয়ে যাচ্ছিল সকলের।

তবে আজ ২৫ জুলাই বৃহস্পতিবার সোনা এবং রুপো, এই দুই মহামূল্যবান ধাতুর দামেই বড়সড় চমক লক্ষ্য করা গেল। আপনিও যদি কলকাতার বাসিন্দা হয়ে থাকেন এবং আজ এই দুই ধাতু কেনার প্ল্যান করে থাকেন তাহলে কেনার আগে জেনে নিন রেট।

   

জানলে খুশি হবেন, আজ সোনা এবং রুপো দুইয়েরই দাম বিশাল কমেছে। ২৪, ২২ এবং ১৮ ক্যারটে সোনার দাম বিপুল কমেছে। আজ প্রথমেই আলোচনা করা যাক ২২ ক্যারটের সোনার দাম নিয়ে। বৃহস্পতিবার ২২ ক্যারটে ১০ গ্রাম সোনার দাম ৯৫০ টাকা কমে বিক্রি হচ্ছে ৬৪,০০০ টাকায়। ১০০ গ্রামের দাম ৯৫০০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৬,৪০,০০০ টাকায়।

জানেন আজ শহরে ২৪ ক্যারটে ১০ গ্রাম সোনার দাম কত? তাহলে জানিয়ে রাখি, শহরে আজ ২৪ ক্যারটে ১০ গ্রাম সোনার দাম ১০৪০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৬৯,৮২০ টাকায়। এছাড়া ১০০ গ্রামে ১০,৪০০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৬,৯৮,২০০ টাকায়। হ্যাঁ ঠিকই শুনেছেন।

এবার আসা যাক ১৮ ক্যারটের প্রসঙ্গে। লক্ষ্মীবারে শহরে ১৮ ক্যারটে ১০ গ্রাম সোনার দাম ৭৭০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৫২,৩৭০ টাকায়। এছাড়া ১০০ গ্রামের দাম ৭৭০০ টাকা অবধি কমে মিলছে ৫,২৩,৭০০ টাকায়।

আজ সোনার পাশাপাশি রুপোর দামও ব্যাপক কমেছে। আজ ১০০ গ্রাম রুপোর দাম ৩০০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৮৪৫০ টাকায়। এছাড়া এক কেজি রুপোর দাম ৩০০০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৮৪,৫০০ টাকায়।

 

 

 

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google