সপ্তাহান্তে সোনার দাম নামল ৫৮,৫২০ টাকায়, শহরে রুপোর রেট কত?

মাসের শেষে এবং সপ্তাহান্তে সোনা ও রুপোর দামে (Gold Silver Price) মিলল স্বস্তি। আজ শুক্রবার ৩০ আগস্ট কলকাতা শহরে হুড়মুড়িয়ে কমল এই দুই মহামূল্যবান ধাতুর। হ্যাঁ ঠিকই শুনেছেন। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
gold price

মাসের শেষে এবং সপ্তাহান্তে সোনা ও রুপোর দামে (Gold Silver Price) মিলল স্বস্তি। আজ শুক্রবার ৩০ আগস্ট কলকাতা শহরে হুড়মুড়িয়ে কমল এই দুই মহামূল্যবান ধাতুর। হ্যাঁ ঠিকই শুনেছেন। আপনারও কি আজ সোনা বা রুপো কেনার প্ল্যান রয়েছে? তাহলে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

এমনিতে প্রতিদিনই কলকাতা সহ সমগ্র দেশজুড়ে সোনা ও রুপোর লেটেস্ট রেট প্রকাশ পায়। আজও তার ব্যতিক্রম ঘটেনি। কিন্তু আজ দাম জারি হতে না হতেই সকলের দিলখুশ হয়ে গিয়েছে। কারণ আজ শহরে ১০০০ টাকা অবধি কমে গিয়েছে সোনার দাম। এছাড়া রুপোর দরও এক ধাক্কায় ৫০০ টাকা অবধি কমে গিয়েছে। ফলে দুদিন পর ফের কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন সাধারণ মানুষ।

   

আজ প্রথমেই আলোচনা করা যাক কলকাতায় ২২ ক্যারটে সোনা কত টাকায় মিলছে। আজ শহরে ৮ গ্রাম সোনার দাম ৮০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৫৩,৬৪০ টাকায়। এছাড়া ১০ গ্রাম সোনার দাম ১০০ টাকা কমে মিলছে ৬৭,০৫০ টাকায়। এছাড়া ১০০ গ্রামে ১০০০ টাকা অবধি কমে মিলছে ৬,৭০,৫০০ টাকায়।

এবার আসা যাক ২৪ ক্যারটের রেট প্রসঙ্গে। জানা গিয়েছে, আজ শহরে ২৪ ক্যারটে ৮ গ্রাম সোনার দাম ৮০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৫৮,৫২০ টাকায়। এছাড়া ১০ গ্রামে ১০০ টাকা অবধি কমে ৭৩,১৫০ এবং ১০০ গ্রামে ১০০০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৭,৩১,৫০০ টাকায়। শুনতে স্বপ্নের মতো শোনালেও এটাই সত্যি।

অন্যদিকে ১৮ ক্যারটে ১০ গ্রাম সোনার দাম ৮০ টাকা অবধি সস্তা ঝয়ে মিলছে ৫৪,৮৬০ টাকায়। এছাড়া ১০০ গ্রামে ৮০০ টাকা অবধি সস্তা হয়ে মিলছে ৫,৪৮,৬০০ টাকায়। আজ সোনার পাশাপাশি সস্তা হয়েছে রুপোও। জানা গিয়েছে, আজ তিলোত্তমায় ১০০ গ্রাম রুপোর দাম ৫০ টাকা অবধি সস্তা হয়ে মিলছে ৮৮০০ টাকায়। এছাড়া এক কেজি রুপোর দাম ৫০০ টাকা অবধি সস্তা হয়ে মিলছে ৮৮,০০০ টাকায়।

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google