ধনতেরাসের আগেই বড় চমক সোনার দামে, কলকাতায় কত হল জানেন

উৎসবের মরশুম চলছে। সামনেই দীপাবলি। তার আগে রয়েছে ধনতেরাস। তাই এই সময়ে সোনা হোক বা রুপো (Gold And Silver Price) কেনার হিড়িক পড়ে যায় সকলের মধ‌্যে। এই দিনে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

উৎসবের মরশুম চলছে। সামনেই দীপাবলি। তার আগে রয়েছে ধনতেরাস। তাই এই সময়ে সোনা হোক বা রুপো (Gold And Silver Price) কেনার হিড়িক পড়ে যায় সকলের মধ‌্যে। এই দিনে অনেকেই সোনা কেনেন। সোনাকে পবিত্র বলে মনে করা হয়। ধনতেরসে সোনা( Gold And Silver Price) কেনার রীতি রয়েছে। তাই এর নার দামে ওঠানামা করছে। কখনও সোনার দাম বাড়ছে তো কখনও কমছে।

এ বছর সোনার দাম বেড়েছে প্রতি ১০ গ্রামে ১২৭৮০ টাকা। আইবিজেএ জানিয়েছে, ২০২৪ সালের ১ জানুয়ারি জিএসটি ছাড়া ১০ গ্রাম সোনার দাম(Gold And Silver Price) ছিল ৬৩৩৫২ টাকা। তবে এই সময়ের মধ্যে রুপোর দাম(Gold And Silver Price) প্রতি কেজি ৭৩৩৯৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৯০৫০০ টাকা। ২৯শে মে ২০২৪-এ রুপোর দাম (Gold And Silver Price)প্রতি কেজি ৯৪২৮৬ টাকায় পৌঁছেছে।

   

লক্ষ্মীপুজোয় সোনার দামে বড়সড় চমক দেখা দেয়। বৃহস্পতিবার এক ধাক্কায় প্রায় এক হাজার টাকা বাড়ল সোনার দাম। সামনেই ধনতেরস, দীপাবলি। উৎসবের মরশুমে সোনার গয়না হোক বা খাঁটি সোনা অনেকেই কেনেন। এই আবহে ৭১ হাজারের ঊর্ধ্বে ২২ ক্যারাটের দাম। যা নিঃসন্দেহে মধ্যবিত্তের নাগালের বাইরে।

সোনা এক মূল্যবান ধাতু। আপদে-বিপদে সোনা অনেকের কাছেই ভরসা। শুক্রবার কলকাতায় ২২ এবং ২৪ ক্যারাট সোনা কিনলে কতটা লাভ হবে, জেনে নিন বিশদে।কলকাতায় আজ ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম (Gold And Silver Price)৭ হাজার ৮১১ টাকা। গতকাল দাম ছিল ৭ হাজার ৭৮৯ টাকা। ফলে সোনার দাম খানিকটা বাড়ল। কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম আজ ৭১ হাজার ৬০০ টাকা। গতকাল ছিল ৭১ হাজার ৪০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭৮ হাজার ১১০ টাকা। গতকাল ছিল ৭৭ হাজার ৮৯০টাকা(Gold And Silver Price)।

 

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google