কলকাতা: সোনা ও রুপোর দামে হঠাৎ হেরফের৷ শুক্রবার পর্যন্ত উভয় ধাতুর দাম বাড়ছিল৷ কিন্তু শনিবার হঠাৎ একদিনের মধ্যে দাম কমেছে।
রুপোর বাজারে একদিনের পতন নজিরবিহীন। বৃহস্পতিবার কমোডিটি এক্সচেঞ্জে রুপোর দাম ছিল ৩,৯৯,৮৯৩ টাকা প্রতি কেজি, যা শুক্রবার ফিউচারে পড়েছে ২,৯১,৯২২ টাকায়। অর্থাৎ একদিনে দাম পড়েছে ১,০৭,৯৭১ টাকা। অভ্যন্তরীণ বাজারেও পতন সমান মাত্রার বৃহস্পতিবার রুপোর দাম ছিল ৪,২০,০৪৮ টাকা প্রতি কেজি, যা হঠাৎ ২,৯১,৯২২ টাকায় নেমে আসে, পতনের পরিমাণ ১,২৮,১২৬ টাকা।
শুধু রুপোরই নয়, সোনার দামেও বড় ধাক্কা লেগেছে। শুক্রবার এমসিএক্সে ১০ গ্রাম সোনার দাম ১,৫০,৮৪৯ টাকা, যা পূর্বের ১,৯৩,০৯৬ টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। অভ্যন্তরীণ বাজারে ১০ গ্রাম সোনার দাম পড়েছে ৪২,২৪৭ টাকায়।




















