Buddhadeb Bhattacharjee: কম্পিউটার ‘অনীহা’ সিপিএম প্রকাশ করল বুদ্ধবাবুর এআই

বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee) বলছেন। নির্দেশ দিচ্ছেন কী করতে হবে আর কী নয়! ভাবতে পারেন ? যে মানুষটা বিছানায় শুয়ে রয়েছেন বিগত কয়েক বছর ধরে তিনি নাকি নির্দেশ ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
budhadeb bhattarchajee

বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee) বলছেন। নির্দেশ দিচ্ছেন কী করতে হবে আর কী নয়! ভাবতে পারেন ? যে মানুষটা বিছানায় শুয়ে রয়েছেন বিগত কয়েক বছর ধরে তিনি নাকি নির্দেশ দিচ্ছেন, তাও আবার বসে। এটা কী করে সম্ভব ? শুধু তাই নয় তাঁর মুখে সন্দেশখালি প্রসঙ্গ। তাঁর মুখে ২০২৪ -এর লোকসভা ভোটের প্রসঙ্গ। এ সবই সম্ভব হয়েছে এআই জন্য। এই বিশেষ প্রযুক্তি দিয়ে আজকাল সবই সম্ভব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বুদ্ধবাবু দিব্যি কথা বললেন। এককালে এই দলটাই চাইনি যে এ রাজ্যে কম্পিউটার আসুক! আজ তাঁরাই এআই ব্যবহার করছে ভোটপ্রচারে। ভাবা যায়।

শনিবার সন্ধ্যায় বিভিন্ন সমাজ মাধ্যমে রাজ্য সিপিএমের হ্যান্ডল থেকে বুদ্ধদেবের একটি দু’মিনিট চার সেকেন্ডের বার্তা পোস্ট করা হয়েছে। যাতে কৃত্রিম বুদ্ধদেবকে সন্দেশখালি, নির্বাচনী বন্ড, দুর্নীতি-সহ বিবিধ বিষয়ে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সমালোচনা করেছেন। কৃত্রিম বুদ্ধদেব আবেদন জানিয়েছেন, তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করে বাম, গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শক্তিকে জয়যুক্ত করা হোক।

   

তবে তাঁর এই বার্তা কি আদেও যুবসমাজকে চাঙ্গা করতে পারে ? সেই নিয়ে বিস্তর জলঘোলা চলছে। অনেকেই এই ভিডিও বার্তার মিম বের করেছে আবার অনেকেই এই বার্তা শিরোধার্য বলে মেনে নিচ্ছে। কিন্তু কথা হচ্ছে, সিপিএম কি এই লোকসভা ভোটে খাতা খুলতে পারবে ? নাকি আবারও খালি হাতে ফিরতে হবে তাঁদেরকে? প্রসঙ্গত শেষবার ২০২১ সালে মিটিং-এ বুদ্ধবাবুর গলা শুনিয়েছিল সিপিএম। তারপর তাঁর আর আসল গলার স্বর কেউ শোনেনি। এই এআই প্রযুক্তি কতটা প্রভাব ফেলবে ভোটে সেই নিয়ে উঠেছে প্রশ্ন। 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।