Home Kolkata City Covid-19: কলকাতায় করোনা আক্রান্তের মৃত্যু

Covid-19: কলকাতায় করোনা আক্রান্তের মৃত্যু

India COVID-19 Surge

দুদিন আগেই কলকাতায় ৪ করোনা (Covid-19) আক্রান্তের হদিশ মিলেছিল। এবার করোনাতে মৃত্যু কলকাতায়। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, সবচেয়ে উদ্বেগের ঘটনা মৃত বৃদ্ধের শরীরে কোভিডের জেএন.ওয়ান সাব ভ্যারিয়েন্টের নমুনা পাওয়া গেছে। জানা গেছে, একবালপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই বৃদ্ধ। বয়স সত্তরের কাছাকাছি। বৃহস্পতিবারই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

- Advertisement -

হাসপাতাল সূত্রের খবর, হৃদরোগ-সহ অন্য অসুখ‌ও ছিল বৃদ্ধর। কোভিড টেস্টও করানো হয়। বিকেলে কোভিড পজেটিভ রিপোর্ট আসে। রাত সাড়ে ১০টা নাগাদ মৃত্যু হয় ওই বৃদ্ধের।

   

মৃত বৃদ্ধের শরীরে করোনার নয়া ভ্যারিয়েন্টের সংক্রমণ পাওয়া যাওয়ায় ঘটনাটিকে ঘিরে যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছে স্বাস্থ্য মহলে। কারণ, গত সপ্তাহে কলকাতায় পর পর দুদিন আট জন করোনা রোগীর সন্ধান মিলেছিল। তালিকায় ছিল ছমাসের এক শিশুও। তাদের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল। তাতে অবশ্য নয়া ভ্যারিয়েন্টের নমুনা পাওয়া যায়নি। তাই স্বস্তির আবহ ছিল স্বাস্থ্য ভবনের অভ্যন্তরে।

সম্প্রতি বিশ্বের নানা প্রান্তে উদ্বেগ বাড়ানোর নেপথ্যে রয়েছে জেএন.১। দেশজুড়েও ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। বর্ষশেষের উদযাপনের আগে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। রাজ্যগুলিতে সতর্কতা জারি করেছে কেন্দ্র। রাজ্যের তরফেও জারি করা হয়েছে প্রয়োজনীয় নির্দেশিকা। তারই মাঝে করোনার নয়া ভ্যারিয়েন্টের খোঁজ মেলায় বাড়ছে চাপ। অযথা আতঙ্কিত না হয়ে কোভিড বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ব্যবহার করতে হবে মাস্ক।

Follow on Google