২০০০ টাকা ভাতা ও উচ্চশিক্ষায় ছাড়, ভোটের মুখে বড় প্রতিশ্রুতি কংগ্রেসের

কলকাতা: পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড় রাজনৈতিক পদক্ষেপ নিল কংগ্রেস (Congress) । ইতিমধ্যেই ২৯৪ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করার পর এবার দলটি তাদের…

India Politics mallikarjun kharge

কলকাতা: পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড় রাজনৈতিক পদক্ষেপ নিল কংগ্রেস (Congress) । ইতিমধ্যেই ২৯৪ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করার পর এবার দলটি তাদের নির্বাচনী ইস্তাহারও প্রকাশ করল। কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে এই ইস্তাহার প্রকাশ করেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।

ইস্তাহার প্রকাশের মঞ্চ থেকেই খাড়্গে স্পষ্ট বার্তা দেন যে, পশ্চিমবঙ্গে তৃণমূল ও বিজেপির বাইরে একটি শক্তিশালী তৃতীয় বিকল্প গড়ে তুলতে চায় কংগ্রেস। তাঁর বক্তব্য, রাজ্যের মানুষ দীর্ঘদিন ধরে দুই প্রধান রাজনৈতিক শক্তির মধ্যে আবদ্ধ রয়েছেন, কিন্তু এবার পরিবর্তনের সময় এসেছে। (Congress) কংগ্রেস সেই বিকল্প হয়ে উঠতে প্রস্তুত বলেই দাবি করেন তিনি।

   

কংগ্রেসের (Congress) এই ইস্তাহারে মূলত সাধারণ মানুষের পরিষেবা, স্বচ্ছ প্রশাসন এবং সুশাসনের ওপর জোর দেওয়া হয়েছে। দলটি মনে করছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মানুষ উন্নয়ন এবং স্বচ্ছতার দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। সেই কারণেই তাদের ইস্তাহারের মূল কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে জনকল্যাণমূলক প্রকল্প এবং প্রশাসনিক সংস্কার। শিক্ষা ক্ষেত্রেও বড় প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। রাজ্যে শিক্ষা দুর্নীতির অভিযোগকে সামনে এনে দলটি বলেছে, তারা ক্ষমতায় এলে স্নাতকোত্তর স্তর পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার সুযোগ করে দেবে।(Congress) পাশাপাশি ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তার জন্য মাসে ২০০০ টাকা করে ভাতা দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। কংগ্রেসের মতে, এই পদক্ষেপ শিক্ষার প্রসার ঘটাবে এবং অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলির উপর চাপ কমাবে। শুধু শিক্ষা নয়, কর্মসংস্থান নিয়েও গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিয়েছে দলটি।