আইপিএস অফিসারের বাড়িতে সিআইডির হানা, চলছে একাধিক জায়গায় অভিযান

গত কয়েক বছরে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে আইপিএস অফিসার দেবাশিস ধরের৷ তাই রবিবার তাঁর বাড়িতে হানা দিলি সিআইডি। একইসঙ্গে ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়েছে সিআইডি৷ যিনি দেবাশিসের ঘনিষ্ঠ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

গত কয়েক বছরে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে আইপিএস অফিসার দেবাশিস ধরের৷ তাই রবিবার তাঁর বাড়িতে হানা দিলি সিআইডি। একইসঙ্গে ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়েছে সিআইডি৷ যিনি দেবাশিসের ঘনিষ্ঠ বলেই পরিচিত৷ সূত্রের খবর, কলকাতা ও সল্টলেকের একাধিক জায়গায় অভিযান চলছে৷

জানা গিয়েছে, এর আগে কোচবিহারের পুলিশ সুপার পদে ছিলেন দেবশিস। সেই সময়েই নির্বাচনে শীতলখুচিতে গুলিকাণ্ড হয়৷ ঘটনায় চার জনের মৃত্যু হয়৷ সেই ঘটনার পর থেকেই কম্পালসারি ওয়েটিংয়ে রয়েছেন তিনি৷ দেবশিসের বাড়ি, অফিস সহ একাধিক জায়গায় চলছে অভিযান৷

   

দেবাশিসের বিরুদ্ধে আয় বহির্ভুত সম্পত্তির অভিযোগ দায়ের হয় ব্যারাকপুর কমিশনারেটে। গত কয়েক বছরে অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি হয়েছে আইপিএস অফিসারের। সেই ঘটনায় নতুন করে অভিযানে নামল সিআইডি৷

অন্যদিকে, সুদীপ্ত রায় চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ, নিজেকে ইডি আধিকারিক দাবি করে রোজভ্যালি কাণ্ডে মূল অভিযুক্ত গৌতম কুণ্ডুর কাছ থেকে ২ কোটি টাকা নিয়েছিলেন৷ এর আগে ২০১৮ সাল ও ইডির সমস্ত জাল নথি তৈরি করার অভিযোগে ২০২০ সালে গ্রেফতার করা হয়েছিল৷ সেখান থেকেই দেবশিসের নাম উঠে আসে৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google